হোম > বিশ্ব > আমেরিকা

নিউইয়র্কের বিমানবন্দরে গাড়ির সঙ্গে উড়োজাহাজের সংঘর্ষ

আমার দেশ অনলাইন

নিউইয়র্কের লা গার্ডিয়া বিমানবন্দরে অবতরণের সময় রানওয়েতে থাকা একটি গাড়ির সঙ্গে এয়ার কানাডা এক্সপ্রেস উড়োজাহাজের সংঘর্ষ হয়।

রোববার সন্ধ্যায় এ ঘটনায় সাময়িকভাবে বিমানবন্দরের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। ফ্লাইট ট্র্যাকিং সাইট ফ্লাইটরাডার২৪ জানিয়েছে , মন্ট্রিয়ল থেকে আসা সিআরজে-৯০০ মডেলের বিমানটি ঘণ্টায় প্রায় ৩৯ কিলোমিটার গতিতে চলার সময় ওই গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। বিমানটি চালাচ্ছিল এয়ার কানাডার আঞ্চলিক সহযোগী প্রতিষ্ঠান জ্যাজ অ্যাভিয়েশন।

ঘটনার পর যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) লা গার্ডিয়া বিমানবন্দরে সব ধরনের উড়োজাহাজ চলাচল সাময়িকভাবে স্থগিত ঘোষণা করে, যা প্রাথমিকভাবে ০৫:৩০ জিএমটি পর্যন্ত কার্যকর ছিল। সংস্থাটি জানায়, জরুরি পরিস্থিতির কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রয়োজনে সময়সীমা বাড়ানো হতে পারে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, উড়োজাহাজটির সামনের অংশে কিছুটা ওপরের দিকে হেলে আছে । নিউইয়র্ক ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, রানওয়েতে একটি উড়োজাহাজ ও যানবাহনের সংঘর্ষের ঘটনায় তারা সাড়া দিয়েছে। এ ঘটনায় এয়ার কানাডা ও এফএএর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

বিমানবন্দরের ওয়েবসাইটে দেখা গেছে, এ ঘটনায় অনেক ফ্লাইট অন্য বিমানবন্দরে সরিয়ে নেওয়া হয়েছে বা যাত্রা শুরুর স্থানে ফিরিয়ে দেওয়া হয়েছে। এফএএর আরেকটি নোটিশে বলা হয়েছে, পরিস্থিতি বিবেচনায় বিমানবন্দরটি ১৮:০০ জিএমটি পর্যন্ত বন্ধ থাকতে পারে।

আলোচনা মানেই আপস নয়, সমালোচনার জবাবে গালিবাফ

পানামায় জরুরি অবস্থা, সালভাদর-হন্ডুরাসে রেড অ্যালার্ট জারি

স্কুলছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ছড়ানোর অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

ফরাসি নানকে হামলা, ‘মানসিক অসুস্থ’ বলে ইহুদি বসতি স্থাপনকারীকে দায়মুক্তি

রংপুরে গণপতি হত্যা: সম্প্রীতি রক্ষায় মতবিনিময় সভা

চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের ৫দিন পর অটোচালকের লাশ উদ্ধার

ছয় বছর পরও আব্বুর কবরের পাশে জমে থাকা প্রশ্নগুলো

বাংলাদেশকে বিশ্বকাপে নেওয়ার স্বপ্ন দেখেন ডেক্লান ভাতৃদ্বয়

বৃষ্টি হতে পারে সারা দেশে

পশ্চিম তীরে সহিংসতা ও গণগ্রেপ্তার বন্ধে নেতানিয়াহুকে মার্কিন সিনেটরদের কড়া বার্তা