হোম > বিশ্ব > আমেরিকা

এপস্টেইনের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন মেলানিয়া ট্রাম্প

আমার দেশ অনলাইন

মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: সংগৃহীত

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে কোনো সম্পর্ক থাকার কথা অস্বীকার করেছেন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। তিনি দাবি করেছেন, এপস্টেইনের সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না। তিনি এপস্টেইনের অপরাধ সম্পর্কে কিছুই জানতেন না।

সম্প্রতি জেফরি এপস্টেইনের সঙ্গে মেলানিয়ার একটি ছবি অনলাইনে ছড়িয়ে পড়ে। এ কারণে তাকে নিয়ে ব্যাপক সমালোচনা হয়। এর মধ্যেই ৫৫ বছর বয়সি মেলানিয়ার তরফ থেকে এমন মন্তব্য এলো।

হোয়াইট হাউসে দেওয়া বক্তব্যে মেলানিয়া বলেন, ‘আমার সঙ্গে এপস্টেইনকে জড়িয়ে যে মিথ্যা প্রচার হচ্ছে, তা আজই বন্ধ হওয়া উচিত। যারা এসব বলছে, তাদের নৈতিকতা ও সম্মানের অভাব রয়েছে। মেলানিয়া কেন হঠাৎ এ বিষয়ে প্রকাশ্যে কথা বললেন, তা স্পষ্ট নয়। তিনি নির্দিষ্ট কোনো অভিযোগের কথাও উল্লেখ করেননি।

মেলানিয়া ট্রাম্প জানান, তিনি স্বামী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পরিচিত হন এপস্টেইনের সঙ্গে পরিচয়ের দুই বছর আগে। তিনি জানান, আমি এপস্টেইনের ভিকটিম নই। এপস্টেইন আমাকে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পরিচয় করিয়ে দেননি।

২০১৯ সালে কারাগারে মৃত্যুর আগে এপস্টেইন অপ্রাপ্তবয়স্কদের পাচার ও যৌন নির্যাতনের অভিযোগে বিচারের অপেক্ষায় ছিলেন। তার মৃত্যুর পরও এই কেলেঙ্কারি যুক্তরাষ্ট্রের রাজনীতিতে বড় আলোচনার বিষয় হয়ে আছে।

টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, এর আগে প্রকাশিত কিছু নথিতে ডোনাল্ড ও মেলানিয়া ট্রাম্পকে ফ্লোরিডার মার-এ-লাগো রিসোর্টে এপস্টেইন ও তার সহযোগী ঘিসলেইন ম্যাক্সওয়েলের সঙ্গে দেখা গেছে। তবে মেলানিয়া ট্রাম্প বলেন, আমি কখনোই এপস্টেইনের কোনো অপরাধে জড়িত ছিলাম না, তার বিমানে উঠিনি বা তার ব্যক্তিগত দ্বীপে যাইনি। সূত্র: রয়টার্স, টিআরটি ওয়ার্ল্ড

কট্টর ফিলিস্তিনপন্থি লুলার কাছে নির্বাচনে হেরে যুক্তরাষ্ট্রে পালাচ্ছেন বলসোনারো

ব্রাজিলের নির্বাচনে লুলার জয় মেনে নিল বলসোনারোর দল

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে অর্থের খেলা, ইলন মাস্ক ছাড়াও শীর্ষে আছেন যারা

ফৌজদারি অপরাধ: এফবিআইয়ের সাবেক পরিচালক কোমির বিরুদ্ধে আবারও অভিযোগ

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ট্রাম্পের ক্ষমতার হিসাব হবে ৩ নভেম্বর

লুলার জয় মানতে পারছেন না ট্রাম্প, নির্বাচনকে বললেন কারচুপিপূর্ণ

মুসলিম প্রার্থীকে ট্রাম্পের কটাক্ষ, বললেন জাতীয় নিরাপত্তার জন্য হুমকি

ইসরাইলি পতাকা পায়ে পিষলেন কলম্বীয় র‌্যাপার, দিলেন ‘মুক্ত করো ফিলিস্তিন’ স্লোগান

সিনেটর প্রার্থী আল-সাইয়েদকে ‘জিহাদি’ আখ্যা দিলেন ট্রাম্প

পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে পছন্দের প্রার্থীর নাম বললেন ট্রাম্প