হোম > বিশ্ব > আমেরিকা

নেতানিয়াহুকে বিশ্বাস করেন কি না, জানালেন ট্রাম্প

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

রাজনীতিতে কাউকেই বিশ্বাস করেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে তিনি বিশ্বাস করেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

বৃহস্পতিবার নিউজম্যাক্সের ‘ফিনার্টি’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয়, তিনি নেতানিয়াহুকে বিশ্বাস করেন কি না। জবাবে ট্রাম্প বলেন, ‘সত্যি বলতে, আমি কাউকেই বিশ্বাস করি না।’

তিনি আরো বলেন, ‘আমি কাউকেই বিশ্বাস করি না। রাজনীতির জগতে আমি কাউকেই বিশ্বাস করি না।’

তবে নেতানিয়াহুকে নিয়ে তার বিশেষ কোনো উদ্বেগ রয়েছে কি না, সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি ট্রাম্প। দীর্ঘদিন ধরেই নেতানিয়াহুর সঙ্গে তার ঘনিষ্ঠ রাজনৈতিক ও সামরিক সহযোগিতার সম্পর্ক রয়েছে।

আগামী ২৭ অক্টোবর ইসরাইলের পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই নির্বাচনে আবারও প্রধানমন্ত্রী হওয়ার চেষ্টা করছেন নেতানিয়াহু। নির্বাচনে ট্রাম্প কোনোভাবে যুক্ত হওয়ার পরিকল্পনা করছেন কি না, সাক্ষাৎকারে তাও জানতে চাওয়া হয়।

জবাবে ট্রাম্প বলেন, ‘তারা চায় আমি এতে যুক্ত হই। হ্যাঁ, তারা তা-ই চায়।’

নেতানিয়াহুর সঙ্গে নিজের সম্পর্কের বিষয়ে ট্রাম্প আরো বলেন, ‘তার সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো। আমরা একসঙ্গে ভালো সাফল্য পেয়েছি।’

এর আগে বিভিন্ন সময়ে নেতানিয়াহুর প্রতি প্রকাশ্যে সমর্থন জানানো থেকে বিরত থেকেছেন ট্রাম্প। গত ১ অক্টোবর প্রকাশিত টাইম সাময়িকীকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ইসরাইলকে প্রতিরক্ষা সহায়তা দেওয়াই তার ‘প্রধান লক্ষ্য’।

সূত্র: মিডল ইস্ট আই

আরএ

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৫

ট্রাম্প প্রশাসনে শীর্ষ পদ হারাচ্ছেন নারীরা

নিদাল হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে না যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে ইসরাইল নৈতিক অবস্থান হারিয়েছে: বারাক ওবামা

গ্রিন কার্ডপ্রত্যাশীদের ৩৫ হাজারের বেশি ওয়ার্ক পারমিট বাতিল করেছে যুক্তরাষ্ট্র

মার্কিন অভিযানের তথ্য ফাঁসকারীদের গুলি করে হত্যা করা উচিত: ট্রাম্প

বিনামূল্যে শিশু পরিচর্যা কর্মসূচি চালু করতে কর বাড়ানোর পক্ষে মামদানি ও মেনিন

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির আইনজীবী পরিচয় নিয়ে বিতর্ক, তদন্তের দাবি

গ্রেপ্তারের আগে সৌদির টিকিট কাটেন প্রকৌশলী আলফোজান

তিন দেশের ১৩ হাজার অ্যাকাউন্ট বন্ধ করল সামাজিক মাধ্যম এক্স