হোম > বিশ্ব > আমেরিকা

ট্রাম্পের গলফ কোর্সের কাছ থেকে অস্ত্রসহ এক ব্যক্তি গ্রেপ্তার

বিবিসি

মঙ্গলবার ক্যালিফোর্নিয়ার একটি গলফ কোর্সে ট্রাম্পের হোয়াইট হাউসের হেলিকপ্টার অবতরণ করতে দেখা গেছে। ছবি: বিবিসি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন একটি গলফ কোর্সের কাছে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ক্যালিফোর্নিয়া কর্তৃপক্ষ। তার কাছ থেকে একটি পিস্তল ও অবৈধ গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

লস অ্যাঞ্জেলেসের র‍্যাঞ্চো পালোস ভার্দেসে অবস্থিত ট্রাম্প ন্যাশনাল গলফ কোর্সের কাছে ঘটনাটি ঘটে। ওই স্থানে প্রেসিডেন্ট ট্রাম্পের একটি তহবিল সংগ্রহের নৈশভোজে অংশ নেওয়ার কথা ছিল।

তদন্তকারীরা জানিয়েছেন, গ্রেপ্তার ব্যক্তির নাম জিনিন জন টায়েলে। তার বয়স ৩৮ বছর।

লস অ্যাঞ্জেলেস শেরিফের কার্যালয় জানিয়েছে, জন টায়েলেকে গলফ কোর্সের বিভিন্ন স্থানে ঘোরাফেরা করতে দেখা যায়। এ সময় তিনি ছবি ও ভিডিও ধারণ করছিলেন এবং নিরাপত্তা কার্যক্রম পর্যবেক্ষণ করছিলেন।

স্থানীয় সময় গত রোববার বিকেলে গোপনে আগ্নেয়াস্ত্র বহন এবং নিষিদ্ধ গোলাবারুদ রাখার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।

শেরিফ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার দুপুরের পর সাদাপোশাকধারী ফেডারেল এজেন্টরা এক সন্দেহভাজন ব্যক্তির বিষয়ে স্থানীয় কর্তৃপক্ষকে সতর্ক করেন। পরে পুলিশ ওই ব্যক্তিকে আটক করে।

পুলিশ জানায়, জন টায়েলের বিরুদ্ধে এল সেগুন্ডো পুলিশ বিভাগের একটি ডাকাতির ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে খোঁজ চলছিল।

যুক্তরাষ্ট্রের মধ্যে ক্যালিফোর্নিয়ায় অস্ত্র নিয়ন্ত্রণ আইন অন্যতম কঠোর। সেখানে ১০টির বেশি গুলি ধারণক্ষমতার ম্যাগাজিন নিষিদ্ধ।

শেরিফ বিভাগ জানিয়েছে, সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির বিষয়টি বিবেচনা করে জন টায়েলের বাড়িতে তল্লাশি চালানো হয়েছে।

তল্লাশিতে তার বাড়ি থেকে একটি এআর-প্ল্যাটফর্ম রাইফেল, একটি পয়েন্ট ৪৫ ক্যালিবার পিস্তল, বডি আর্মার, উচ্চ ধারণক্ষমতার ম্যাগাজিন, পিস্তল ও রাইফেলের বিপুল পরিমাণ গুলি এবং উদ্বেগজনক বক্তব্যসংবলিত একাধিক নোটবই উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় তদন্ত চলছে। কর্মকর্তারা জানিয়েছেন, তদন্তের অগ্রগতির ভিত্তিতে জন টায়েলের বিরুদ্ধে আরো অভিযোগ আনা হতে পারে।

এএম

চাঁদাবাজি বন্ধের দাবিতে মহাসড়কে ট্যাংকলরি শ্রমিকদের বিক্ষোভ

ইরানের শীর্ষ ৫ কমান্ডারের অবস্থান জানালে ১ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র

চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনতে খসড়া চুক্তিপত্র প্রস্তুত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

দীর্ঘপথ দৌড়ে ছিনতাইকারী ধরলেন সাংবাদিক

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের নিয়োগ সংবিধানসম্মত নয়: টিআইবি

গুরুদাসপুরে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল চেয়ারম্যানের সঙ্গে মানারাত আইকিউএসি প্রতিনিধিদলের সাক্ষাৎ

অস্ট্রেলিয়ার মিউজিক চার্টে নিষিদ্ধ এআই-তৈরি গান

দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ইন্টারন্যাশনাল ও রিসার্চ অফিস করবে ইউজিসি

ট্রান্সজেন্ডারবাদ প্রত্যাখ্যান, ‘দ্বি-লিঙ্গ নীতি’র দাবি