হোম > বিশ্ব > আমেরিকা

মেলোনিকে নিয়ে সম্পাদিত ছবি পোস্ট করে নতুন বিতর্কে ট্রাম্প

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে চলমান প্রকাশ্য বিরোধকে আরও উসকে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে সম্পাদিত একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, নিষেধাজ্ঞামূলক আদেশ প্রয়োজন।

এই ঘটনা এমন সময় ঘটল, যখন তুরস্কে অনুষ্ঠিতব্য ন্যাটো শীর্ষ সম্মেলনে যেখানে ট্রাম্প ও মেলোনি জোটের অন্যান্য নেতাদের সঙ্গে মিলিত হবেন বলে আশা করা হচ্ছে।

গত সপ্তাহে ট্রাম্প দাবি করেছিলেন, সাম্প্রতিক জি৭ শীর্ষ সম্মেলনের সময় মেলোনি বারবার তার সঙ্গে ছবি তোলার অনুরোধ করেছিলেন। তবে মেলোনি এ অভিযোগকেসম্পূর্ণ মনগড়া বলে উড়িয়ে দেন।

তিনি বলেন, আমি আজ আমেরিকাবিরোধী নই, গতকালও কারও কাছে মাথা নত করিনি। আমি বিশ্বাস করি, ঐক্যবদ্ধ পশ্চিম আরও শক্তিশালী, আর ইতালিও সেই ঐক্যের মধ্যেই শক্তিশালী। তবে দৃঢ় সম্পর্কের ভিত্তি হলো খোলামেলা কথা বলা, আর আমি সোজাসাপ্টা কথা বলি।

এ বিরোধের জেরে ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি ওয়াশিংটন সফরের নির্ধারিত পরিকল্পনাও বাতিল করেছেন।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ট্রাম্প ও মেলোনির মধ্যে উত্তেজনা বেড়েছে। বিশেষ করে ইরানবিরোধী মার্কিন উদ্যোগে ইতালির অনীহাকে কেন্দ্র করে দুই নেতার সম্পর্কে টানাপোড়েন আরও গভীর হয়েছে।

পূর্বধলায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, ১৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

ব্যাটিংয়ে টেকনিক্যাল দুর্বলতার প্রশ্নটা উঠছে

‘ইরানে হামলার পর বিশ্বে পরমাণু অস্ত্র অর্জনের আকাঙ্ক্ষা বেড়েছে’

রূপপুর প্রকল্পে কর্মরত সেনা সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার

ম্যাকাইয়ের মাইনফিল্ডে ব্যাটাররা বিধ্বস্ত

পুরো বিশ্ব বুঝে গেছে ট্রাম্প বোকা: ইরানের নিরাপত্তা প্রধান

৬৪ অলআউটের ধরন-ধারণ

তেজগাঁও থানা আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী, ওসি প্রত্যাহার

ছাত্রশক্তি নেতাকে মারধর করে ফেসবুক লাইভে হেনস্তা, অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

এসবিএসি ব্যাংকে ঝুঁকিভিত্তিক সুপারভিশন শীর্ষক কর্মশালা