হোম > বিশ্ব > আমেরিকা

পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে বিশ্ব নিরাপত্তার দায়িত্ব রাশিয়া-যুক্তরাষ্ট্রের: পুতিন

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, বিশ্বের দুই বৃহত্তম পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের বৈশ্বিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করার বিশেষ দায়িত্ব রয়েছে। শনিবার তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ক্রেমলিনের প্রকাশিত তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় পুতিন বলেন, স্বাধীনতার ঘোষণাপত্রে স্বাক্ষর শুধু যুক্তরাষ্ট্রের জন্মই নয়, বিশ্ব ইতিহাসেরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

তিনি বলেন, ব্রিটিশ শাসনের বিরুদ্ধে স্বাধীনতার সংগ্রামে উত্তর আমেরিকার উপনিবেশগুলোর প্রতি রাশিয়া নিঃশর্ত সমর্থন জানিয়েছিল। পাশাপাশি তিনি স্মরণ করিয়ে দেন, দুই বিশ্বযুদ্ধেই মস্কো ও ওয়াশিংটন মিত্র ছিল।

পুতিন বলেন, দুই বিশ্বযুদ্ধে আমরা মিত্র ছিলাম। একসঙ্গে মানবজাতিকে নাৎসিবাদের বিভীষিকা থেকে মুক্ত করেছি এবং আধুনিক বিশ্বব্যবস্থার ভিত্তি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছি।

তিনি আরও বলেন, আজ বিশ্বের দুই বৃহত্তম পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের ওপর বৈশ্বিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করার বিশেষ দায়িত্ব বর্তায়।

পুতিন আশা প্রকাশ করেন, মস্কো ও ওয়াশিংটনের মধ্যে গঠনমূলক, সমমর্যাদাভিত্তিক ও পারস্পরিক লাভজনক সম্পর্ক গড়ে উঠলে তা শুধু দুই দেশেরই নয়, সমগ্র আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বার্থে কাজ করবে।

এমএমআর

ফ্লাইট ৬৫৫ থেকে আজও যুক্তরাষ্ট্রে দায়মুক্তির সংস্কৃতি বহাল

আমেরিকার স্বাধীনতা দিবসে যুক্তরাষ্ট্রকে অপদস্থ করা মানুষটিকে স্মরণ করছে বিশ্ব

জেন-জি প্রজন্ম অলস ও ‘লিবারেল’ আদর্শে আচ্ছন্ন: ক্যারোলিন লেভিট

যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহ, রোববার থেকে তাপমাত্রা আরো বাড়ার শঙ্কা

যেসব অঞ্চল কিনে বর্তমান মানচিত্র তৈরি করেছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে ভয়াবহ দাবানল, বাড়িঘর ছাড়ছে হাজার হাজার মানুষ

মিশিগান সিনেট নির্বাচনে আল সাইয়েদকে সমর্থন দিলেন ওকাসিও কর্তেজ

ইসরাইলের সমালোচনাই এখন মার্কিন রাজনীতিতে সাফল্যের রেসিপি

গুগলকে দিতে হবে ৪.১ বিলিয়ন ইউরো জরিমানা

ভেনেজুয়েলায় ভূমিকম্পের পর একাধিক রোগের প্রাদুর্ভাবের আশঙ্কা