হোম > বিশ্ব > আমেরিকা

ইরানে হামলা স্থগিতের ঘোষণায় চাঙা মার্কিন শেয়ারবাজার

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার পরিকল্পনা স্থগিত করার ঘোষণা দেওয়ার পর যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে উল্লেখযোগ্য উত্থান দেখা গেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্তের পর তেলের দাম কমে আসায় বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তি ফিরে আসে। খবর আলজাজিরার

দিনশেষে যুক্তরাষ্ট্রের তিনটি প্রধান শেয়ার সূচকই ১ শতাংশের বেশি বেড়ে বন্ধ হয়েছে। গত সপ্তাহে পতনের পর বাজারে এই উত্থানকে বড় ধরনের ঘুরে দাঁড়ানো হিসেবে দেখা হচ্ছে।

ট্রাম্পের দাবি অনুযায়ী, তেহরানের সঙ্গে ‘ফলপ্রসূ আলোচনা’ হয়েছে—যদিও ইরান এই দাবি অস্বীকার করেছে। এরপরই বাজারে ইতিবাচক প্রভাব পড়ে।

একই সময়ে তেলের দাম ১০ শতাংশের বেশি কমে যাওয়ায় ওয়াল স্ট্রিটের সূচকগুলো ৬ ফেব্রুয়ারির পর সর্বোচ্চ একদিনের উত্থান রেকর্ড করেছে।

ইরানের শিপিং নেটওয়ার্কের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

চুক্তি না হলে আগামী সপ্তাহে ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি ট্রাম্পের

যৌন নিপীড়নের মামলা, ক্যারলকে ৫৬ লাখ ডলার জরিমানা দিলেন ট্রাম্প

এখন আমার মরার সময় নয় বলার কয়েক ঘণ্টা পরই মৃত্যু

হরমুজে ২০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প

হরমুজে শুল্ক আরোপের মার্কিন পরিকল্পনা ‘জলদস্যুতা’: ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা

ইরানে মার্কিন হামলা দীর্ঘায়িত হতে পারে, আশঙ্কা বেশির ভাগ মার্কিনির: জরিপ

ইরাকের নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে আজ বৈঠকে বসছেন ট্রাম্প

হরমুজ উত্তেজনায় তেলের দাম ৯ শতাংশ বেড়ে এক মাসের সর্বোচ্চে

হরমুজে আমিরাতের জাহাজে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ভারতীয় নাবিক নিহত