হোম > বিশ্ব > আমেরিকা

কলম্বিয়ায় কয়লা খনিতে বিস্ফোরণে ৭ শ্রমিকের প্রাণহানি

আমার দেশ অনলাইন

কলম্বিয়ার একটি অবৈধ কয়লা খনিতে মিথেন গ্যাস জমে যাওয়ার কারণে সৃষ্ট বিস্ফোরণে সাত জন শ্রমিকের মৃত্যু হয়েছে। দেশটির কর্তৃপক্ষ শুক্রবার এ তথ্য জানিয়েছে।

বৃহস্পতিবার সুতাতাউসা শহরের কেন্দ্রে এই বিস্ফোরণটি ঘটে।

জাতীয় খনি সংস্থা জানায়, বিস্ফোরণের কিছুক্ষণ পরেই প্রথম ভুক্তভোগীর লাশ উদ্ধার করা হয়। এরপর শুক্রবার আরও পাঁচ জন খনি শ্রমিকের লাশ উদ্ধার করা হয়। খবর বার্তা সংস্থা এএফপির।

আঞ্চলিক গভর্নর হোর্হে এমিলিও রে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে মৃতের সংখ্যা বেড়ে সাত জন হয়েছে বলে জানিয়েছেন।

তিনি বলেন, জাতীয় খনি সংস্থা এই দুর্ঘটনার কারণ নির্ণয়ের জন্য যথাযথ তদন্ত চালাবে।

এই দুর্ঘটনায় সুতাতাউসা আজ শোক পালন করছে।

মধ্য কলম্বিয়ায় বৈধ ও অবৈধ উভয় কয়লা খনিতেই দুর্ঘটনা প্রায়শই ঘটে থাকে, যার প্রধান কারণ হলো শ্রমিকদের নিরাপত্তা বিধি মেনে না চলা।

গত মে মাসে আরও দুটি বিস্ফোরণের ঘটনা ঘটে, যার মধ্যে একটি সুতাতাউসাতেই ঘটেছিল। ওই ঘটনাগুলোতে মোট ১৩ জন খনি শ্রমিকের মৃত্যু হয়।

এসআর

এল-সাইদের ধর্মবিশ্বাসে আক্রমণ রিপাবলিকানদের, উত্তপ্ত টাউন হল

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের প্রত্যাশা কি অতিরিক্ত বেশি

যুক্তরাষ্ট্রে স্কুলে ভর্তিতে জাতিগত বৈষম্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

ট্রাম্পের পর ইসরাইলের প্রতি বৈরী মার্কিন নেতৃত্বের শঙ্কায় নেতানিয়াহু

ট্রাম্পকে নিয়ে উদ্বেগ-হতাশায় অধিকাংশ মার্কিন নাগরিক: জরিপ

যুক্তরাষ্ট্রজুড়ে ‘নো কিংস’ সমাবেশ, মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোটের আহ্বান

বাসায় তল্লাশি ও মালামাল জব্দের বিরুদ্ধে আইনি লড়াইয়ে মার্কিন কংগ্রেস সদস্য ইলহান ওমর

ক্লিনটন-ওবামার বিরুদ্ধে অনেক তথ্য আছে, চাইলেই বড় পদক্ষেপ নিতে পারি: ট্রাম্প

ছড়িয়ে পড়ছে ক্যালিফোর্নিয়ার দাবানল, ৬ হাজার বাড়ি খালি করার নির্দেশ

যে কারণে রাশিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা স্থগিত করলেন ট্রাম্প