হোম > বিশ্ব > আমেরিকা

ইরান যুদ্ধে অর্থনীতিতে প্রভাবের শঙ্কা ৫৬ শতাংশ মার্কিনির

রয়টার্স-ইপসোস জরিপ

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ৫৬ শতাংশ মানুষ মনে করছেন, ইরান যুদ্ধের কারণে তাদের অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব পড়বে। শুক্রবার রয়টার্স-ইপসোসের প্রকাশিত সাম্প্রতিক জরিপে এ তথ্য জানানো হয়।

জরিপ পরিচালনাকারী কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়, গত ২৭ থেকে ২৯ মার্চ পুরো যুক্তরাষ্ট্রে ১ হাজার ২১ ব্যক্তিকে নিয়ে এই জরিপ চালানো হয়েছে।

অংশগ্রহণকারীদের প্রশ্ন করা হয়, ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের ফলে আপনার নিজের ব্যক্তিগত অর্থনৈতিক অবস্থায় কী প্রভাব পড়বে? এর জবাবে ৫৬ শতাংশ উত্তরদাতা জানান, যুদ্ধের কারণে অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব পড়বে। অপরদিকে মাত্র ৭ শতাংশ জানান, যুদ্ধের ফলে প্রভাব ইতিবাচক হবে। এছাড়া ১২ শতাংশ জানান, এর ফলে কোনো প্রভাব পড়বে না। ২৫ শতাংশ প্রশ্নের কোনো উত্তর দেননি।

জরিপে অংশগ্রহণকারীদের আরো প্রশ্ন করা হয়, যুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সদস্যদের জীবন নিয়ে আপনি উদ্বিগ্ন কি না। এর জবাবে ৮৬ শতাংশ উত্তরদাতা জানান, তারা উদ্বিগ্ন। অপরদিকে ১২ শতাংশ জানান তারা উদ্বিগ্ন নন। তিন শতাংশ উত্তরদাতা এ প্রশ্নের কোনো উত্তর দেননি।

এতে প্রশ্ন করা হয়, যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে আগামী বছর মধ্যপ্রাচ্য স্থিতিশীল হবে কি না। ৫২ শতাংশ অংশগ্রহণকারী উত্তর দেন, অভিযানের ফলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরো শোচনীয় হবে। অন্যদিকে পরিস্থিতির উন্নতি হবে বলে জানান ২১ শতাংশ উত্তরদাতা।

র‍্যাব-৭-এর নতুন অধিনায়ক হলেন লে. কর্নেল মোস্তাফিজ

১১ সংসদীয় আসনের সীমানায় প্রশাসনিক সমন্বয়, ইসির নতুন গেজেট প্রকাশ

সংসদের সামনে ১১ দলীয় ঐক্যের অবস্থান, যোগ দিয়েছেন বিরোধী এমপিরা

কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু, আহত ৫

জুলাইয়ে নতুন ঋণ ১৮০ মিলিয়ন, পরিশোধ ৪৫৩ মিলিয়ন ডলার

হামের উপসর্গে আরো ৪ জনের মৃত্যু

বাংলাদেশ ব্যাংকের মুনাফা বেড়ে ২৬ হাজার কোটি টাকা

মক্কা জোটে ঢাকার অন্তর্ভুক্তি নিয়ে সৌদি ও তুরস্ক ইতিবাচক, ঝুঁকি দেখছেন না প্রতিমন্ত্রী

দুর্নীতির অভিযোগে সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব

সাগর-রুনি হত্যায় এক সাংস্কৃতিক ব্যক্তির সম্পৃক্ততার প্রমাণ মিলেছে