হোম > বিশ্ব > আমেরিকা

তুষারঝড়ে স্থবির যুক্তরাষ্ট্র, মৃতের সংখ্যা বেড়ে ১০

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ভয়াবহ তুষারঝড়ে মৃতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। বৈরি আবহাওয়ার কারণে টেক্সাস থেকে নিউ ইংল্যান্ড পর্যন্ত সারাদেশে স্কুল ও রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। ব্যাপক তুষারপাতের কারণে বাতিল হয়েছে হাজার হাজার ফ্লাইট, বিদ্যুৎবিচ্ছিন্ন লাখ লাখ গ্রাহক।

স্থানীয় সময় সোমবার সকাল পর্যন্ত পরিস্থিতির কোনো পরিবর্তন হবে না বলে জানিয়েছে মার্কিন জাতীয় আবহাওয়া পরিষেবা। খুব জরুরি প্রয়োজন ব্যতীত জনগণকে বাড়ির বাইরে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

লুইসিয়ানায় হাইপোথার্মিয়ায় কমপক্ষে দুজনের মৃত্যু হয়েছে। এছাড়া টেক্সাসে মারা গেছেন আরো একজন। নিউইয়র্ক সিটি মেয়র জোহরান মামদানি জানিয়েছেন, সপ্তাহান্তে পাঁচজনের মৃত্যু হয়েছে। তবে তা শীতজনিত কারণে কিনা তা নিশ্চিত নয়।

যুক্তরাষ্ট্রের আবহাওয়া দপ্তরের বরাত দিয়ে সিএনএন, এনবিসিসহ বিভিন্ন মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে, ইলিনয়েস, ওহিও, ইন্ডিয়ানা, কানসাস, নিউজার্সি, নিউইয়র্ক, পেনসিলভেনিয়া, মিসৌরি, ওকলাহোমা, টেক্সাস, টেনেসিসহ ১৫টি অঙ্গরাজ্যের বেশিরভাগ অঞ্চল ঢেকে গেছে পুরু তুষারে। সেই সঙ্গে ক্যারোলাইনাসহ মধ্য আটলান্টিক রাজ্যগুলোতে তুষারপাতের পাশাপাশি শুরু হয়েছে বরফশীতল বৃষ্টি। শীতকালীন সতর্কতার আওতায় পড়েছেন দেশটির ১৮ কোটি ৫০ লাখ মানুষ।

রোববারের জন্য নির্ধারিত ১১ হাজারের ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে বিমান সংস্থাগুলো। এছাড়া বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন নয় লাখের বেশি গ্রাহক। এরমধ্যে দুই লাখ ৫০ হাজার টেনিসিতে।

সূত্র: জিও নিউজ/রয়টার্স

হাবিবি নামে রাজনৈতিক অ্যাকশন কমিটি গড়লেন আবদুল আল-সাইয়েদ

‘মুসলিম ব্রাদারহুড’ নিয়ে রসিকতা করে যা বললেন আবদুল আল-সাইয়েদ

যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর আল-সাইয়েদের দায়িত্ব কী, বেতন কত

সৌদি আরবের পর আমিরাতেও মার্কিন নাগরিকদের সতর্কবার্তা

মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবি, ট্রাম্প প্রশাসনের ৩ কর্মকর্তার পদত্যাগ

ইরান যুদ্ধে অর্থায়ন বন্ধের আহ্বান মার্কিন সিনেটরের

ইরানকে সহায়তার অভিযোগে কানাডার ৮ প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

ইরান দখলের ইঙ্গিত দিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে যে কারণে জয় পেলেন প্রায় ১০০ মুসলিম প্রার্থী

যুক্তরাষ্ট্রে ৩৫ বছরের মধ্যে সর্বোচ্চ হামের সংক্রমণ, আক্রান্ত ৫ হাজার ছাড়াল