হোম > বিশ্ব > আমেরিকা

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর হলেন আল-সাইয়েদ

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর হলেন আবদুল আল-সাইয়েদ। যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের গুরুত্বপূর্ণ সিনেট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ও সাবেক কংগ্রেস সদস্য মাইক রজার্সকে পরাজিত করেছেন তিনি। এনবিসি নিউজের পূর্বাভাস অনুযায়ী, এ জয়ের মধ্য দিয়ে মার্কিন সিনেটের প্রথম মুসলিম সদস্য নির্বাচিত হলেন ৪২ বছর বয়সী আল-সাইয়েদ।

পেশায় মহামারিবিদ ও সাবেক জনস্বাস্থ্য কর্মকর্তা আল-সাইয়েদ ডেমোক্র্যাটিক পার্টির প্রগতিশীল ধারার রাজনীতির সঙ্গে যুক্ত। নির্বাচনী প্রচারে তাকে ইসলামবিদ্বেষী বক্তব্য ও রাজনৈতিক বিরোধিতার মুখে পড়তে হয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ রিপাবলিকান নেতারা তার ধর্মীয় পরিচয় ও রাজনৈতিক অবস্থান নিয়ে আক্রমণ চালান। তবে সব বাধা পেরিয়ে জয় পান তিনি।

বিজয়ের পর সমর্থকদের উদ্দেশে আল-সাইয়েদ বলেন, ‘আমি আমেরিকাকে ভালোবাসি।’ প্রতিদ্বন্দ্বী রজার্সকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনারা ঘৃণাকে বেছে নিয়েছেন, আর মিশিগান বেছে নিয়েছে আশাকে।’

নির্বাচনে ইসরাইল-ফিলিস্তিন ইস্যুও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ইসরাইল সরকারের কঠোর সমালোচক আল-সাইয়েদকে ঠেকাতে প্রো-ইসরাইলপন্থি একটি সংগঠন ডেমোক্র্যাটিক প্রাইমারিতে তিন কোটি ডলারের বেশি ব্যয় করেছিল। প্রাইমারিতে পরাজিত প্রার্থী কংগ্রেস সদস্য হ্যালি স্টিভেন্সও শেষ মুহূর্তে আল-সাইয়েদের সমর্থন প্রত্যাহার করে রজার্সের পক্ষে অবস্থান নেন।

নিউইয়র্কের আইনসভায় প্রথম ফিলিস্তিনি মুসলিম নারী আবের কাওয়াস

রিপাবলিকানদের আসন কেড়ে ইলিনয় সিনেটে বিজয়ী নাবিলা সৈয়দ

নিউইয়র্কের প্রথম আফ্রো-লাতিনা মুসলিম কংগ্রেস সদস্য শেভালিয়ের

বিপুল ভোটের ব্যবধানে পুনর্নির্বাচিত মুসলিম কংগ্রেস সদস্য আন্দ্রে কারসন

নিউ জার্সির প্রথম মুসলিম কংগ্রেস সদস্য আদম হামাওয়ি

আরবিতে বক্তব্য দিলেন যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর, বললেন আলহামদুলিল্লাহ

জনগণ ‘স্পষ্ট বার্তা’ দিয়েছে: বারাক ওবামা

বিজয় দাবি করে যা বললেন আবদুল আল-সাইয়েদ

ট্রাম্প কি এবার অভিশংসনের মুখে পড়বেন

ইতিহাস গড়ার পথে মুসলিম চিকিৎসক আল-সাইয়েদ