হোম > বিশ্ব > আমেরিকা

ট্রাম্পের সঙ্গে বিতর্কে জড়ানোর কোনো ইচ্ছা নেই: পোপ লিও

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

মধ্যপ্রাচ্যের যুদ্ধ ইস্যুতে মন্তব্যকে কেন্দ্র করে পোপ লিও চতুর্দশ ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। তবে এই পরিস্থিতিতেও পোপ স্পষ্ট করেছেন, তিনি কোনো রাজনৈতিক বিতর্কে জড়াতে চান না। খবর বিবিসির

নিজের আগের মন্তব্যের পক্ষে যুক্তি দিয়ে পোপ লিও সাংবাদিকদের বলেন, ‘আমি কোনো রাজনীতিবিদ নই। বার্তাটি একই: শান্তি প্রতিষ্ঠা করা।’

এর আগে, শনিবার, যখন যুদ্ধ শেষ করার জন্য আলোচনা করতে পাকিস্তানে ইরানি ও আমেরিকান আলোচকরা মিলিত হয়েছিলেন, তখন পোপ লিও আন্তর্জাতিক সম্প্রদায়কে ‘যুদ্ধের এই উন্মাদনা’ বন্ধ করার আহ্বান জানান। তিনি যুদ্ধকে ন্যায্যতা দিতে খ্রিস্টীয় ধর্মীয় ভাষার ব্যবহারেরও নিন্দা করেন।

পোপের এই বক্তব্যের জবাবে ডোনাল্ড ট্রাম্প তীব্র প্রতিক্রিয়া জানান। তিনি পোপকে ভয়ংকর আখ্যা দিয়ে বলেন, তিনি অপরাধের বিষয়ে দুর্বল এবং পররাষ্ট্রনীতির জন্য ভয়ঙ্কর।

ঢাবিতে বাংলা শেখায় আগ্রহ বাড়ছে চীনা শিক্ষার্থীদের

থানা কম্পাউন্ডে আহত ৮ গরু জবাই, স্বাস্থ্য পরীক্ষা নিয়ে প্রশ্ন

কৃষিজমির মাটি কাটা বন্ধে মুরাদনগর প্রশাসনকে হাইকোর্টের নির্দেশ

শাহজালাল বিমানবন্দরে বিপুল পরিমাণ কুশসহ দুই ভারতীয় আটক

তিনদিন সাগরে ভেসে অবশেষে উদ্ধার ১৬ জেলে

দেশজুড়ে বৃষ্টি বাড়ার আভাস, থাকবে ভ্যাপসা গরম

জুলুম করে কেউ চিরস্থায়ী হতে পারেনি, ভবিষ্যতেও পারবে না: উসামা

সহযোগিতামূলক অংশীদারত্ব গভীর করতে চায় চীন

নীতিমালা প্রকাশ, একাদশে ভর্তির আবেদন শুরু ২ সেপ্টেম্বর

নবনিযুক্ত ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে এনডিসি ক্যাপস্টোন ফেলোদের সৌজন্য সাক্ষাৎ