হোম > বিশ্ব > আমেরিকা

পরমাণু চুক্তির বার্ষিকীতে ফের যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্র জানিয়েছে, জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অফ অ্যাকশন (জেসিপিওএ) স্বাক্ষরের ১১তম বার্ষিকীতে, অর্থাৎ মঙ্গলবার, তারা ইরানের ওপর নৌ অবরোধ পুনরায় আরোপ করবে। খবর আলজাজিরার।

ইরান, যুক্তরাজ্য, চীন, ফ্রান্স, জার্মানি, রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘ আলোচনার পর ২০১৫ সালের ১৪ জুলাই অস্ট্রিয়ার ভিয়েনায় ঐতিহাসিক এই পরমাণু চুক্তি চূড়ান্ত হয়।

চুক্তির শর্ত অনুযায়ী, ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি উল্লেখযোগ্যভাবে সীমিত করতে এবং পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা না করার প্রতিশ্রুতি দেয়।

বিনিময়ে ইরানের ওপর আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞার বড় অংশ তুলে নেওয়া হয়, ফলে দেশটি বৈশ্বিক বাজারে আবারও তেল ও গ্যাস রপ্তানির সুযোগ পায়। তবে যুক্তরাষ্ট্রের কিছু সেকেন্ডারি স্যাংশন (গৌণ নিষেধাজ্ঞা) তখনও বহাল ছিল।

ডোনাল্ড ট্রাম্প ২০১৮ সালে তার প্রথম প্রেসিডেন্ট মেয়াদে যুক্তরাষ্ট্রকে একতরফাভাবে জেসিপিওএ থেকে প্রত্যাহার করে নেন। তিনি চুক্তিটিকে মূলত ত্রুটিপূর্ণ বলে আখ্যা দেন। একই সঙ্গে তার প্রশাসন চুক্তির আওতায় প্রত্যাহার করা ইরানবিরোধী মার্কিন নিষেধাজ্ঞাগুলোও পুনর্বহাল করে।

মুসলিম বিশ্বে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে শত্রুরা: খামেনি

ট্রাম্প চলে যাওয়ার পরও লেকটির নাম ‘লেক অন্টারিও’ রাখবে কানাডা

ইনডোর প্ল্যান্টের সুবিধা

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার : এলজিআরডি মন্ত্রী

৬৭৩ হীরায় খচিত মিসরের রানির হার চুরি

বটতলায় জমজমাট ক্ষুদ্র ব্যবসা, চন্দ্রনাথের চূড়ায় পর্যটকদের উচ্ছ্বাস

সুদানে যুদ্ধের গতিপথ বদলে দিতে পারে একটি মহাসড়কের নিয়ন্ত্রণ

বিসিবির সিনিয়র স্কোরার সৈয়দুর রহমান ভূঁইয়ার মৃত্যু

আফগানিস্তানে অপুষ্টি পরিস্থিতি ভয়াবহ, ১০ লাখ শিশুর জীবনহানির ঝুঁকি

ইমরানের পাশে দাঁড়াতে পাকিস্তানি ক্রিকেটারদের আহ্বান মঈনের