হোম > বিশ্ব > আমেরিকা

মেক্সিকোয় খনি থেকে অপহৃত ৫ জনের লাশ উদ্ধার

আমার দেশ অনলাইন

গত মাসে মেক্সিকোর একটি খনি থেকে অপহৃত ১০ জন কর্মীর মধ্যে পাঁচজন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ। সিনালোয়া রাজ্যের গ্রামীণ এলাকা এল ভার্দেতে একটি সম্পত্তি থেকে পাঁচটি মৃতদেহ পাওয়া গেছে এবং বাকি পাঁচজনের দেহাবশেষ শনাক্ত করার জন্য কাজ চলছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

মেক্সিকোর অ্যাটর্নি জেনারেলের অফিস এক বিবৃতিতে জানিয়েছে, প্রসিকিউটরিয়াল কর্তৃপক্ষ নিহতদের পরিবারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রেখেছে। একই সঙ্গে, এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গত সপ্তাহে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যার উদ্দেশ্য সম্পর্কে এখনও বিস্তারিত জানা যায়নি।

এদিকে, খনিটি পরিচালনা করা ভ্যাঙ্কুভারভিত্তিক প্রতিষ্ঠান ভিজলা সিলভার জানিয়েছে, অনেক পরিবার তাদের স্বজনদের মৃত অবস্থায় পেয়েছে। প্রতিষ্ঠানটির সভাপতি ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাইকেল কোনার্ট বলেন, “এই মারাত্মক পরিস্থিতিতে আমরা গভীরভাবে মর্মাহত। আমাদের লক্ষ্য নিখোঁজদের নিরাপদে পুনরুদ্ধার করা এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকা।”

ভিজলা সিলভার জানায়, ২৮ জানুয়ারি তাদের খনি এলাকা থেকে ১০ জন কর্মীকে অপহরণ করা হয় এবং সঙ্গে সঙ্গে বিষয়টি স্থানীয় কর্তৃপক্ষকে জানানো হয়। সিনালোয়া কার্টেলের দুই সহপ্রতিষ্ঠাতা ইসমাইল ‘এল মায়ো’ জাম্বাদা ও জোয়াকিন ‘এল চ্যাপো’ গুজম্যানের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন গ্যাংয়ের মধ্যে সংঘাতের কারণে এই অঞ্চলে সহিংসতা বেড়ে গেছে। উল্লেখযোগ্য, জাম্বাদা ও গুজম্যান বর্তমানে যুক্তরাষ্ট্রের কারাগারে বন্দি।

মেক্সিকোর পশ্চিমাঞ্চলীয় এই রাজ্যে ২০২৫ সালে এখন পর্যন্ত ১,৬৮০টির বেশি হত্যাকাণ্ড ঘটেছে। স্থানীয় দৈনিক মিলেনিওর হিসাব অনুযায়ী, এটি গত এক দশকের মধ্যে সবচেয়ে সহিংস বছর হিসেবে চিহ্নিত হয়েছে।

এসআর

প্রশান্ত মহাসাগরে মাদক চোরাচালানবিরোধী অভিযানে মার্কিন হামলা, নিহত ২

নির্বাচনে কারচুপির অভিযোগ ট্রাম্পের, কঠোর ভোটব্যবস্থার দাবি

এবার ভারত মহাসাগরে জাহাজ জব্দ করল মার্কিন নৌবাহিনী

চাঁদে শহর গড়ার পরিকল্পনা করছেন ইলন মাস্ক

মার্কিন চাপে বিমানের জ্বালানি সরবরাহ স্থগিত করছে কিউবা

বছর শেষে যুক্তরাষ্ট্র সফর করবেন শি জিনপিং: ট্রাম্প

ভেনেজুয়েলায় মুক্তি পেলেন তিন শীর্ষ বিরোধী নেতা

যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে তীব্র ঠান্ডা, সতর্কতায় প্রায় ৮ কোটি মানুষ

নিউ ইয়র্কবাসীকে মহানবীর হিজরতের গল্প শোনালেন মামদানি

ইরান ইস্যুতে ট্রাম্প–নেতানিয়াহু বৈঠক বুধবার, যে ৫ শর্ত ঘিরে বাড়ছে উত্তেজনা