হোম > বিশ্ব > আমেরিকা

হরমুজে ইরানি জাহাজে ফের অবরোধ, অন্যদের জন্য চার্জ ঘোষণা ট্রাম্পের

আমার দেশ অনলাইন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, হরমুজ প্রণালিতে ইরানি জাহাজের ওপর আবারও অবরোধ (ব্লকেড) কার্যকর করা হবে। তবে অন্যান্য দেশের জাহাজের জন্য প্রণালিটি উন্মুক্ত থাকবে, যদিও নিরাপত্তা নিশ্চিত করার ব্যয় বাবদ তাদের বহন করা পণ্যের মূল্যের ২০ শতাংশ হারে অর্থ পরিশোধ করতে হবে।

সোমবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, “হরমুজ প্রণালি উন্মুক্ত আছে এবং ইরান থাকুক বা না থাকুক, এটি উন্মুক্তই থাকবে। আমরা ‘ইরানি অবরোধ’ পুনর্বহাল করছি। এর নাম এমনই, কারণ এটি শুধু ইরানের জাহাজ বা ইরানের গ্রাহকদের বহনকারী জাহাজের প্রবেশ ও প্রস্থান বন্ধ করবে। অন্য সব দেশের জন্য প্রণালির ব্যবহার উন্মুক্ত ও ন্যায্য থাকবে।”

তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র এখন থেকে হরমুজ প্রণালির ‘অভিভাবক’ হিসেবে দায়িত্ব পালন করবে।

ট্রাম্প বলেন, এখন থেকে যুক্তরাষ্ট্র ‘হরমুজ প্রণালির অভিভাবক’ নামে পরিচিত হবে। তবে ন্যায্যতার স্বার্থে নিরাপত্তা নিশ্চিত করতে যে ব্যয় হবে, তা বহন করতে বাণিজ্যিক জাহাজগুলোকে পরিবাহিত পণ্যের মূল্যের ২০ শতাংশ হারে অর্থ পরিশোধ করতে হবে।

সূত্র: সিএনএন।

মক্কা প্রতিরক্ষা চুক্তি: ভারতের হুঁশিয়ারি কেন

গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের চাপ, ইইউর দিকে ঝুঁকছে আইসল্যান্ড

পুলিশ সদস্যকে প্রকাশ্যে থাপ্পড় মারলেন ছাত্রদল নেতা

ফতুল্লায় গ্যাস সংকটে কারখানার উৎপাদন নেমেছে অর্ধেকে

টিভির পর্দায় লর্ডস টেস্টের সঙ্গে থাকছে লিভারপুলের ম্যাচ

ইউরোপ ব্যাধিতে নিভছে তরুণদের জীবন,তবু থামছে না নির্মম যাত্রা

মসজিদের কক্ষ থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার

চার্জশিট দাখিল করে সুবিচার নিশ্চিতে কাজ করছে পুলিশ

কেরানীগঞ্জে গ্যাস নেই সাত দিন, কলকারখানা বন্ধ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রাতেও ৪০ কিলোমিটার যানজট, কারণ কী