হোম > বিশ্ব > আমেরিকা

বিশ্বকাপেও যুক্তরাষ্ট্রের দাদাগিরি তাদের বৈদেশিক নীতিরই প্রতিফলন: পেজেশকিয়ান

আমার দেশ অনলাইন

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান অভিযোগ করেছেন যে, ফুটবল বিশ্বকাপ আয়োজক হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ম ভঙ্গ করেছে—তারা প্রতিদ্বন্দ্বীদের ভয় দেখাচ্ছে, বাধা সৃষ্টি করছে এবং প্রতারণা করছে। তার মতে, দেশটির এই আচরণ ওয়াশিংটনের বৃহত্তর বৈদেশিক নীতিমালারই প্রতিফলন। খবর আলজাজিরার

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া একটি পোস্টে পেজেশকিয়ান বলেন, মার্কিন সরকারের আচরণ তাদের তথাকথিত ‘মাগা (এমএজিএ) প্লেবুক’ বা কৌশলকে প্রতিফলিত করে। তিনি আরও জানান যে, ইরান এই ধরনের খেলা প্রত্যাখ্যান করে এবং নিজেদের অধিকারের পক্ষে দৃঢ়ভাবে অবস্থান করছে।

তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে তীব্র উত্তেজনার মাঝেই এই মন্তব্যগুলো এসেছে। উল্লেখ্য যে, মার্কিন বাহিনী এই সপ্তাহে ইরানের অভ্যন্তরে ৮০টিরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে এবং দেশটির তেলের ওপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করেছে।

এমএমআর

ইসরাইলের সমালোচকদের কণ্ঠরোধ করছে ট্রাম্প প্রশাসন: মার্কিন বিচারক

পীরগঞ্জে সার পেতে ভোগান্তিতে কৃষক

নেপাল-তিব্বত সীমান্তের বন্যায় মৃত ৬৮২, পঞ্চম দিনে চলছে উদ্ধারকাজ

এরদোয়ানকে নিয়ে ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের তীব্র নিন্দা তুরস্কের

লর্ডসে ইংল্যান্ডের বিশাল লিড

নেপালের বন্যায় কয়েক বিলিয়ন ডলারের ক্ষতির আশঙ্কা, কে কত সহায়তা দিচ্ছে

কাপ্তাই হ্রদে পানির চাপ, একসঙ্গে খুলে দেওয়া হলো ১৬ জলকপাট

পতেঙ্গায় নতুন কনটেইনার টার্মিনালের নির্মাণকাজের উদ্বোধন আজ

ইরানের হুমকি পেয়ে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলেন নেতানিয়াহুর ছেলে

ভারতে বৃদ্ধ মুসলিমকে হেনস্তার ভিডিও ভাইরাল, বাড়ছে উদ্বেগ