হোম > বিশ্ব > আমেরিকা

গ্রিনল্যান্ড নিয়ে কড়া অবস্থান ট্রাম্পের, বললেন পিছু হটার সুযোগ নেই

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণে নেওয়ার বিষয়ে কড়া অবস্থান নিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, গ্রিনল্যান্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখানে আর পিছু হটার কোনো সুযোগ নেই।

হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে, কতদূর গ্রিনল্যান্ড অধিগ্রহণে তিনি যেতে প্রস্তুত—এমন প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, “সময় হলেই জানতে পারবেন।” এই মন্তব্য আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। খবর বিবিসির।

সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সতর্ক করে বলেন, বিশ্ব ধীরে ধীরে নিয়মহীন ব্যবস্থার দিকে সরে যাচ্ছে। অন্যদিকে, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেন, “পুরোনো বৈশ্বিক ব্যবস্থা আর ফিরে আসছে না।”

প্রেসিডেন্ট ট্রাম্প বুধবার দাভোসে পৌঁছানোর কথা রয়েছে এবং সেখানে গ্রিনল্যান্ড ইস্যুতে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক নির্ধারিত আছে। তিনি আশ্বাস দিয়েছেন, “গ্রিনল্যান্ডে সবকিছু শেষ পর্যন্ত আমাদের পক্ষে ভালোভাবেই কাজ করবে।”

ন্যাটোর ভবিষ্যৎ নিয়েও ট্রাম্প প্রশ্ন তোলেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ন্যাটোর জন্য সবচেয়ে বেশি অবদান রেখেছে, তবে প্রয়োজনে ন্যাটো আদৌ যুক্তরাষ্ট্রকে সাহায্য করবে কি না, সে বিষয়ে সন্দেহ প্রকাশ করেন।

এদিকে গ্রিনল্যান্ডের শিল্প ও প্রাকৃতিক সম্পদ বিষয়ক মন্ত্রী নাজা নাথানিয়েলসেন বলেন, “গ্রিনল্যান্ডের মানুষ ট্রাম্পের বক্তব্যে হতবাক। আমরা আমেরিকান হতে চাই না। আমাদের ভবিষ্যৎ আমরা নিজেরাই নির্ধারণ করব।”

বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের এই কঠোর অবস্থান যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের মধ্যে নতুন করে কূটনৈতিক টানাপোড়েন সৃষ্টি করছে।

এসআর

ট্রাম্পের মন্তব্যে বিস্মিত মেলোনি, দিলেন কড়া জবাব

স্বর্ণের দামে বড় পতন

নিউইয়র্কের টাইমস স্কয়ারে গোলাগুলি, আতঙ্কে দিগ্বিদিক ছুটলেন পথচারীরা

সুইজারল্যান্ডে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতায় তেহরানের অর্থনৈতিক জয়

এরদোয়ানকে খুশি করতেই ন্যাটো সম্মেলনে যাচ্ছেন ট্রাম্প

শর্ত না মানলে ইরানের বিরুদ্ধে আবারো নৌ-অবরোধ: হেগসেথ

ইরানের সঙ্গে চুক্তির সমালোচকদের ‘নির্বোধ’ বললেন ট্রাম্প

ওয়াশিংটনের পক্ষ থেকে বড় প্রতিশ্রুতি ইরানকে

ইরানের সঙ্গে সমঝোতা স্মারকের পূর্ণাঙ্গ তথ্য দেখতে চান মার্কিন আইন প্রণেতারা