হোম > বিশ্ব > আমেরিকা

পাঁচ দশক পর চাঁদের পথে চার নভোচারী

আমার দেশ অনলাইন

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা পাঁচ দশকেরও বেশি সময় পর আবারও চাঁদের মানুষ পাঠাচ্ছে। বহুল প্রতীক্ষিত আর্টেমিস-২ মিশনের জন্য নির্বাচিত চার নভোচারী চাঁদে যাওয়ার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে। আগামী পহেলা এপ্রিলের মধ্যে এ উৎক্ষেপণ সম্পন্ন হবে।

নাসার আর্টেমিস-২ অভিযানের জন্য নির্বাচিত চারজন নভোচারী গেল শুক্রবার ফ্লোরিডায় পৌঁছান। পাঁচ দশকের বেশি সময় পর চাঁদে আবারও মানুষ পাঠানোর পরিকল্পনা করছে নাসা। সংস্থাটির চন্দ্র অভিযানের জন্য নির্বাচিত চার নভোচারী হলেন নাসার রিড ওয়াইজম্যান, ভিক্টর গ্লোভার ও ক্রিস্টিনা কচ। অন্যজন কানাডিয়ান স্পেস এজেন্সির নভোচারী জেরেমি হ্যানসেন।

নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে আগামী ১ এপ্রিলের মধ্যে নাসার বিশাল আকারের স্পেস লঞ্চ সিস্টেম রকেটে করে তারা মহাকাশের উদ্দেশ্যে যাত্রা করবেন। চার নভোচারীর মধ্যে তিনজনের মহাকাশ ভ্রমণের অভিজ্ঞতা রয়েছে।

নভোচারীরা মহাকাশের গভীরে মানুষ বহনের জন্য নির্মিত ওরিয়ন ক্রু ক্যাপসুলে ভ্রমণ করবেন। প্রায় ১০ দিনের এই মিশনে নভোচারীরা উচ্চগতিতে চাঁদের চারপাশে ঘুরে আবার পৃথিবীতে ফিরে আসবেন।

রিড ওয়াইজম্যান ২০১৪ সালে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ১৬৫ দিন কাটিয়েছেন। ভিক্টর গ্লোভার ২০২০ সালে স্পেসএক্সের ক্রু-১ মিশনে অংশ নিয়ে ১৬৮ দিন মহাকাশে ছিলেন। ক্রিস্টিনা কচ ২০১৯ সালে টানা ৩২৮ দিন মহাকাশে অবস্থান করে নারীদের মধ্যে দীর্ঘতম সময় থাকার রেকর্ড গড়েন। অন্যদিকে জেরেমি হ্যানসেনের এটি হবে প্রথম মহাকাশযাত্রা।

মানবাধিকার সংগঠনকে নিষেধাজ্ঞা দিতে পারবে না ট্রাম্প প্রশাসন, আদালতের রায়

গ্রিনল্যান্ডে তেল-গ্যাস ও খনিজ অনুসন্ধান শুরুর ঘোষণা ট্রাম্পের

ট্রাম্পের নির্দেশে গ্রিসে মার্কিন রাষ্ট্রদূতের পদত্যাগ

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ‘নীল ঢেউ’, ডেমোক্র্যাটদের জয়ের পথে বাধা

ট্রাম্পকে ‘স্বামী’ সম্বোধন করে বিব্রত প্রেস সচিব

ইরানি নেতাদের হত্যায় অতিরিক্ত বাড়াবাড়ি হয়ে গেছে, ট্রাম্পের স্বীকারোক্তি

কঠিন জনপদে কোমলতা খুঁজে ফেরার গল্প

মধ্যবর্তী নির্বাচনে আগে ট্রাম্পের মাথাব্যথা আরো বাড়ল

বাড়িতে তল্লাশির পর ইলহান ওমরের ঘোষণা, ‘চুপ করানো যাবে না’

মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের দলকে জেতাতে ৩৪০৪ কোটি টাকা দিলেন ইলন মাস্ক