হোম > বিশ্ব > আমেরিকা

হরমুজ প্রণালি অবরোধ নিয়ে ফাঁকা বুলি দিচ্ছেন ট্রাম্প: ইরান

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি অবরোধ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণাকে ‘ব্লাফ’ বা ফাঁকা বুলি বলে মন্তব্য করেছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের এক মুখপাত্র এ মন্তব্য করেন।

ইরানের নিরাপত্তা কর্মকর্তা ইব্রাহিম রেজায়ি বলেন, ট্রাম্পের এই হুমকি বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং এটি বর্তমান পরিস্থিতিকে আরো জটিল করে তুলতে পারে।

তিনি সতর্ক করে জানান, পরিস্থিতি যদি সামরিক দিকে মোড় নেয়, তাহলে তেহরান তার জবাব দিতে প্রস্তুত রয়েছে।

এক্সে দেওয়া এক পোস্টে রেজায়ি বলেন, এই ধরনের সিদ্ধান্ত বৈশ্বিক বাজারকে আরো অস্থির করে তুলবে। একই সঙ্গে তিনি ইঙ্গিত দেন, ইরানের হাতে এমন কিছু কৌশল রয়েছে, যা এখনো প্রয়োগ করা হয়নি এবং প্রয়োজনে সেগুলো ব্যবহার করা হতে পারে।

বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজের প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে। এই পরিস্থিতিতে হরমুজ প্রণালি ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

মস্কোয় প্রদর্শনীতে তুলে ধরা হলো রাশিয়ার ১১০০ বছরের ইসলামী ঐতিহ্য

ইসরাইলি দখলদারিত্বের অবসান ছাড়া শান্তি আসবে না: জাতিসংঘে কাতার

ইয়েমেনের আল-মাখা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

হামজা চৌধুরী লেস্টার ছেড়ে যাচ্ছেন ডার্বি কাউন্টিতে!

তিব্বতে ভূমিকম্প, তিন মিনিট পর নেপালে ভয়াবহ বন্যা—নেপথ্যে কী

নেপালের আকস্মিক বন্যায় কানাডার ২৪ নাগরিক নিখোঁজ

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৫৭, চলছে ব্যাপক উদ্ধার অভিযান

নিখোঁজের ৩২ ঘণ্টা পর সাগরে মিলল নিউজিল্যান্ডের কিশোরের লাশ

চেয়ারে বসাকে কেন্দ্র করে রাবিতে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৪

আলোচনা মানেই আপস নয়, মার্কিন সংলাপের সমালোচনার জবাবে গালিবাফ