হোম > বিশ্ব > আমেরিকা

হামলা বন্ধে সম্মত যুক্তরাষ্ট্র-ইরান, অ্যাক্সিওসের প্রতিবেদন

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্র ও ইরান পরস্পরের বিরুদ্ধে হামলা বন্ধে সম্মত হয়েছে বলে জানিয়েছেন এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা। অ্যাক্সিওসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রাচ্যের তেল পরিবহনের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী নিয়ে বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে আগামী মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় দুই দেশের প্রতিনিধিদের বৈঠক হওয়ার কথা রয়েছে।

এদিকে আল আরাবিয়্যাকে এক মার্কিন কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কারিগরি পর্যায়ের আলোচনা নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে। আলোচনা বাতিল হয়নি এবং আগামী কয়েক দিনের মধ্যেই তা অনুষ্ঠিত হবে।

অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতার দপ্তরের কাজ সংরক্ষণ ও প্রকাশনা–সংক্রান্ত কার্যালয়ের সদস্য মেহদি ফাজায়েলি রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, সাম্প্রতিক হামলা এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) শর্ত পূরণ না হওয়ায় ইরান রোববারের নির্ধারিত কারিগরি আলোচনায় অংশ নেয়নি।

ফাজায়েলি বলেন, শর্তগুলোর একটি ছিল অবরুদ্ধ করা অর্থে আমাদের প্রবেশাধিকার নিশ্চিত হওয়া। যদি সেই অর্থে প্রবেশাধিকার না থাকে, তাহলে ওই শর্ত পূরণ হয়েছে বলা যায় না।

যুক্তরাষ্ট্রে তরুণ রিপাবলিকানদের মধ্যে বাড়ছে ইসরাইলবিরোধী মনোভাব

ট্রাম্পকে ‘অপদার্থ’ বললেন বাইডেন, তুললেন নজিরবিহীন দুর্নীতির অভিযোগ

শর্ত না মানলে অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ ট্রাম্প প্রশাসনের

ইরানের প্রতি কেন আবারো সামরিক চাপ বাড়ানোর হুমকি দিচ্ছেন ট্রাম্প

পুরো পৃথিবীর ভার কাঁধে তুলে নিলেন ট্রাম্প!

হরমুজ ঘিরে ফের মুখোমুখি ইরান-যুক্তরাষ্ট্র, সংকটে যুদ্ধবিরতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক হাতছাড়া হওয়ার শঙ্কায় ইসরাইলিরা

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১,৪৩০

ভেনেজুয়েলার ভূমিকম্পে ৫১ হাজার নিখোঁজ, ক্ষীণ হচ্ছে জীবিত উদ্ধারের আশা

হামলা-পাল্টা হামলায় কি ভেঙে পড়বে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা