হোম > বিশ্ব > আমেরিকা

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ড্রোন ও নৌজাহাজে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ইরান দাবি করেছে, তারা সোমবার কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোতে ড্রোন হামলা চালিয়েছে এবং একই সঙ্গে একটি মার্কিন নৌজাহাজ লক্ষ্য করে ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি এ তথ্য জানিয়েছে।

ইরানি সেনাবাহিনীর এক বিবৃতির বরাতে প্রতিবেদনে বলা হয়, কুয়েতে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটি হিসেবে চিহ্নিত স্থাপনার যোগাযোগ ব্যবস্থা, জ্বালানি ট্যাংক, প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, একটি নজরদারি টাওয়ার এবং গোলাবারুদ ডিপো লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, “ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ধারাবাহিক আগ্রাসনের” জবাব হিসেবে এসব হামলা পরিচালিত হয়েছে।

এছাড়া ইরানি সেনাবাহিনী দাবি করেছে, ইরানের সামরিক স্থাপনাগুলোতে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায় দেশটির নৌবাহিনী যুক্তরাষ্ট্রের একটি ‘শত্রু জাহাজ’ লক্ষ্য করে ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

তবে এ দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি এবং স্বাধীনভাবে এসব হামলার সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

সূত্র: সিএনএন।

৬ বছর ধরে বিধবার ভাতা তুলছেন বিএনপি নেতা

মানবাধিকার কমিশন বিল নিয়ে স্থায়ী কমিটির বৈঠক বর্জন বিরোধী দলীয় সদস্যদের

প্রকৃত শত্রুর বিরুদ্ধে রুখে দাঁড়াতে মুসলিম বিশ্বকে খামেনির আহ্বান

তুরস্কের সঙ্গে উত্তেজনা বাড়িয়ে চাপে নেতানিয়াহু

যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পূরণ না করলে হরমুজ খুলবে না: ইরান

নেপালে বন্যায় সব ভেসে গেলেও টিকে থাকা সেই ভাইরাল বাড়িতে যা ঘটল

গুমের সঙ্গে জড়িতরা যত ক্ষমতাবানই হোক, বিচারের মুখোমুখি করা হবে

লন্ডনের অপরূপ টাওয়ার ব্রিজ

সৌন্দর্য হারাচ্ছে ডিঙ্গাপোতা হাওর, বাড়ছে সংকট

আরব বিশ্বে বাড়ছে খাদ্য ও পানির সংকট, মরুকরণে ব্যাহত ফসল উৎপাদন