হোম > বিশ্ব > আমেরিকা

ন্যাটোর সহযোগিতা না পাওয়ার অভিযোগ ট্রাম্পের

আমার দেশ অনলাইন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের সময় ন্যাটোর সদস্য দেশগুলো পর্যাপ্ত সমর্থন দেয়নি। এর প্রতিক্রিয়ায় ভবিষ্যতে প্রয়োজনে যুক্তরাষ্ট্রও ন্যাটোভুক্ত দেশগুলোকে সহায়তা না-ও করতে পারে।

সোমবার হোয়াইট হাউসের ওভাল অফিসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘আমরা বিপুল পরিমাণ অর্থ ব্যয় করেছি। কিন্তু যখন ছোটখাটো কোনো বিষয়ে আমাদের সহযোগিতা প্রয়োজন হয়, তখন ন্যাটো মিত্ররা সহায়তা করতে অনাগ্রহ দেখায়, তারা সহায়তা করতে চায় না।’ খবর বার্তা সংস্থা এএফপির।

তিনি আরও বলেন, ‘এ ধরনের কথা বলা বোকামি। কারণ আমরাও চাইলে তাদের একই কথা বলতে পারি, আর হয়তো বলবও।’

ন্যাটো জোটের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন থাকা সত্ত্বেও আগামী মাসে তুরস্কের আঙ্কারায় অনুষ্ঠিত হতে যাওয়া ন্যাটো শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে ট্রাম্পের।

এসআর

৮ বছর ধরে বন্ধ সরকারি দেবেন্দ্র কলেজের ছাত্রাবাস

বিজিবির মৎস্য পক্ষের উদ্বোধন, সর্বস্তরে মাছ চাষের আহ্বান

গঙ্গার পানি বাড়ায় ফারাক্কার সব গেট খুলে দিতে বললেন বিহারের মুখ্যমন্ত্রী

বৈঠকে বসছেন ইউক্রেনের গুরুত্বপূর্ণ ইউরোপীয় মিত্ররা

ইরান–সৌদির জন্য যৌথ নিরাপত্তা পরিষদ গঠনের প্রস্তাব ইরাকের

বিদেশ ভ্রমণে পরিচয় গোপন করেন অধিকাংশ ইসরাইলি নাগরিক

ইমরান খানের চিকিৎসা নিশ্চিতের আহ্বান সাবেক ক্রিকেট অধিনায়কদের

ভারতে জাহাজডুবিতে নিখোঁজ সাতক্ষীরার মামুন, উদ্বিগ্ন পরিবার

মালয়েশিয়ায় ভ্রাম্যমাণ কনস্যুলার সেবা পেলেন ৬ শতাধিক বাংলাদেশি

বাংলাদেশ-ভারত রাজনৈতিক টানাপোড়েন থাকলেও অর্থনীতিতে প্রভাব পড়বে না