হোম > বিশ্ব > আমেরিকা

রাশিয়া-ইরানের তেলে দেওয়া ছাড় আর বাড়াচ্ছে না যুক্তরাষ্ট্র

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

রাশিয়া ও ইরানের তেলের ওপর দেওয়া সাময়িক নিষেধাজ্ঞা ছাড় আর বাড়াচ্ছে না যুক্তরাষ্ট্র।

মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের সংঘাতের মধ্যে বৈশ্বিক জ্বালানি বাজার স্থিতিশীল রাখতে যে ৩০ দিনের ছাড় দেওয়া হয়েছিল, সেটির মেয়াদ আর বাড়ানো হবে না। খবর বিবিসির।

হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে তিনি বলেন, রাশিয়ার তেলের ক্ষেত্রে একই ধরনের ছাড় ইতোমধ্যেই গত সপ্তাহে শেষ হয়েছে এবং ইরানের ক্ষেত্রেও নতুন করে আর কোনো সময়সীমা বাড়ানো হবে না।

এর আগে যুক্তরাষ্ট্র জানিয়েছিল, বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি ও সরবরাহ ঘাটতির কারণে নির্দিষ্ট সময়ের আগে জাহাজে তোলা ইরানি ও রুশ তেল সাময়িকভাবে খালাস ও বিক্রির অনুমতি দেওয়া হয়েছিল।

মার্কিন অর্থমন্ত্রী জানান, এই সাময়িক ছাড়ের মাধ্যমে প্রায় ১৪ কোটি ব্যারেল তেল বিশ্ববাজারে সরবরাহ করা সম্ভব হয়েছিল, যা যুদ্ধকালীন পরিস্থিতিতে জ্বালানি সরবরাহের ওপর চাপ কিছুটা কমাতে সহায়তা করেছে।

ইরানের ১০০ বিলিয়ন ডলারের জব্দ সম্পদগুলো কী, কোথায় আছে

ইরানকে চাপে রাখতে নতুন নিষেধাজ্ঞা জারি যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ১, গুরুতর আহত ১

অতীত ও বর্তমানে যুক্তরাষ্ট্রকে সমর্থন দেয়নি ন্যাটো, ভবিষ্যতেও দেবে না: ট্রাম্প

ইরানের সঙ্গে পুনরায় আলোচনা শুরুর ঘোষণা ট্রাম্পের, বিশ্ববাজারে ডলারের দরপতন

ইরান যুদ্ধ নিয়ে মেলোনির সাহসের অভাব রয়েছে: ট্রাম্প

ওয়াশিংটনে ইসরাইল-লেবানন বৈঠক নিয়ে যা জানা গেল

ইরান যুদ্ধের কভারেজে মার্কিন সংবাদমাধ্যমের বিরুদ্ধে ট্রাম্পের ক্ষোভ

ট্রাম্পের অবরোধ কৌশল ‘উচ্চ-ঝুঁকিপূর্ণ রিয়েল এস্টেট ধাঁচের আলোচনা’

পোপকে নিয়ে ট্রাম্পের মন্তব্য ‘অগ্রহণযোগ্য’: ইতালির প্রধানমন্ত্রী