হোম > বিশ্ব > আমেরিকা

ইরানে নিখোঁজ পাইলটকে উদ্ধারের কথা নিশ্চিত করলেন ট্রাম্প

আমার দেশ অনলাইন

মার্কিন বিমানবাহিনীর ৪৯৪তম এক্সপিডিশনারি ফাইটার স্কোয়াড্রনের একটি ‘এফ-১৫ই স্ট্রাইক ইগল’ যুদ্ধবিমান।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিশ্চিত করেছেন যে, ইরানের আকাশে তার যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর নিখোঁজ হওয়া এক মার্কিন সামরিক কর্মকর্তাকে সফলভাবে উদ্ধার করা হয়েছে।

ট্রাম্প এক বিবৃতিতে বলেন, ‘আমরা তাকে উদ্ধার করেছি। গত কয়েক ঘণ্টায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী আমাদের এক সাহসী ক্রু সদস্যকে উদ্ধারে মার্কিন ইতিহাসের অন্যতম দুঃসাহসিক অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনা করেছে।’ খবর আলজাজিরার।

উদ্ধার হওয়া ওই কর্মকর্তা একজন অস্ত্র বিশেষজ্ঞ এবং পদমর্যাদায় কর্নেল বলে জানান তিনি। ট্রাম্প আরও বলেন, ‘তিনি এখন সম্পূর্ণ নিরাপদে আছেন—এ কথা জানাতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।’

জানা গেছে, ওই কর্মকর্তা একটি এফ-১৫ই যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর নিখোঁজ হন। এরপর তার অবস্থান শনাক্ত করে দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।

এই অভিযানের বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি, তবে এটি সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত সামরিক উদ্ধার অভিযানের একটি হিসেবে বিবেচিত হচ্ছে।

এসআর

হঠাৎ সবাই হাবীবীর অর্থ খোঁজা শুরু করলো যে কারণে

নিজেদের না খাইয়ে ইসরাইলিদের বিনোদনের ব্যবস্থা করছেন ট্রাম্প: কার্লসন

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হতে যাওয়া কে এই হাকিম জেফ্রিস

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ইতিহাস গড়লেন হিজাবধারী পাঁচ মুসলিম নারী

ইরান যুদ্ধের জেরে ক্ষীণ হচ্ছে ভ্যান্সের প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প প্রশাসনের অভ্যন্তরীণ বিরোধ তুঙ্গে

যেসব কারণে এত বাজেভাবে হেরেছেন রিপাবলিকানরা

এখনো ঝুলে আছে প্রতিনিধি পরিষদের ২৪ আসনের ফল

আবদুল আল-সাইয়েদের স্ত্রী সারা জুকাকু, দুই মহাদেশের দুই সংস্কৃতির অনন্য সংযোগ

মূল্যস্ফীতির জন্য ট্রাম্পকে দায়ী করছেন দুই-তৃতীয়াংশ ভোটার