হোম > বিশ্ব > আমেরিকা

যৌন নিপীড়নের মামলা, ক্যারলকে ৫৬ লাখ ডলার জরিমানা দিলেন ট্রাম্প

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আদালতের নির্দেশনা অনুযায়ী লেখক ও সাংবাদিক ই. জিন ক্যারলকে ৫৬ লাখ মার্কিন ডলার ক্ষতিপূরণ পরিশোধ করেছেন। ফেডারেল আদালতের নথি অনুযায়ী, ২০২৩ সালে জুরি বোর্ডের দেওয়া রায়ের বিরুদ্ধে ট্রাম্পের সব ধরনের আপিল শেষ হওয়ার পর গত সপ্তাহে এসক্রো অ্যাকাউন্টে রাখা অর্থ ক্যারলের কাছে হস্তান্তর করা হয়।

এর আগে একটি ফেডারেল জুরি ট্রাম্পকে ১৯৯০-এর দশকে নিউইয়র্কের ম্যানহাটনের একটি ডিপার্টমেন্ট স্টোরে ই. জিন ক্যারলকে যৌন নিপীড়নের জন্য এবং পরে তাকে নিয়ে মানহানিকর মন্তব্য করার অভিযোগে দায়ী বলে রায় দেয়।

সর্বশেষ যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ট্রাম্পের আপিল গ্রহণে অস্বীকৃতি জানায়। এরপর মামলার দায়িত্বে থাকা বিচারক ক্ষতিপূরণের অর্থ অবমুক্ত করার নির্দেশ দেন। আদালতের অনলাইন ডকেটের মঙ্গলবারের হালনাগাদ তথ্যে এ অর্থ পরিশোধের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ই. জিন ক্যারলের আইনজীবী রবার্টা ক্যাপলান এক বিবৃতিতে বলেন, জুরির রায় অনুযায়ী নির্ধারিত ক্ষতিপূরণের অর্থ ই. জিন ক্যারল পেয়েছেন এ তথ্য জানাতে আমরা আনন্দিত।

এদিকে, এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে হোয়াইট হাউসের প্রেস অফিস বিষয়টি ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবীদের কাছে পাঠিয়ে দেয়। তবে ট্রাম্পের পক্ষে মামলাটি পরিচালনাকারী আইনজীবী অ্যারন হারিসন তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি।

সূত্র: দ্য নিউইয়র্ক টাইমস

এআরবি

যুক্তরাষ্ট্রে স্কুলে ভর্তিতে জাতিগত বৈষম্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

ট্রাম্পের পর ইসরাইলের প্রতি বৈরী মার্কিন নেতৃত্বের শঙ্কায় নেতানিয়াহু

ট্রাম্পকে নিয়ে উদ্বেগ-হতাশায় অধিকাংশ মার্কিন নাগরিক: জরিপ

যুক্তরাষ্ট্রজুড়ে ‘নো কিংস’ সমাবেশ, মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোটের আহ্বান

বাসায় তল্লাশি ও মালামাল জব্দের বিরুদ্ধে আইনি লড়াইয়ে মার্কিন কংগ্রেস সদস্য ইলহান ওমর

ক্লিনটন-ওবামার বিরুদ্ধে অনেক তথ্য আছে, চাইলেই বড় পদক্ষেপ নিতে পারি: ট্রাম্প

ছড়িয়ে পড়ছে ক্যালিফোর্নিয়ার দাবানল, ৬ হাজার বাড়ি খালি করার নির্দেশ

যে কারণে রাশিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা স্থগিত করলেন ট্রাম্প

পাঁচ দিনের মাথায় হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন কেটি জাকারিয়া

বার পরীক্ষায় ফেল করেছিলেন ট্রাম্পের নতুন প্রেস সেক্রেটারি