হোম > বিশ্ব > আমেরিকা

ছাত্রনেতা খলিলকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার, স্থগিতের দাবি আইনজীবীদের

আমার দেশ অনলাইন

২০২৫ সালে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার ফেডারেল আদালতের বাইরে ফিলিস্তিনি আন্দোলনকর্মী মাহমুদ খলিল (সামনে বামে)। ছবি: এপি

ফিলিস্তিনপন্থি আন্দোলনের কারণে যুক্তরাষ্ট্র সরকার কর্তৃক বহিষ্কারের লক্ষ্যবস্তু হওয়া কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র মাহমুদ খলিলের মামলাটি পুনরায় চালু ও তা বাতিলের জন্য ইমিগ্রেশন আপিল আদালতের প্রতি আহ্বান জানিয়েছেন তার আইনজীবীরা।

সর্বশেষ এই আইনি আবেদনে কিছু নতুন তথ্যের দিকে ইঙ্গিত করা হয়েছে, যার কিছু অংশ সংবাদমাধ্যমেও প্রকাশিত হয়েছে।

খলিলের আইনজীবীদের মতে, এই নতুন তথ্যগুলো ‘ইঙ্গিত করে ট্রাম্প প্রশাসন তাকে একটি দৃষ্টান্ত হিসেবে দাঁড় করাতে গোপনে তার ইমিগ্রেশন মামলার রায়কে প্রভাবিত বা সাজিয়েছিল।’

বোর্ড অব ইমিগ্রেশন আপিল খলিলকে চূড়ান্তভাবে বহিষ্কারের নির্দেশ দেওয়ার ঠিক এক মাসের মাথায় এই পদক্ষেপ নেওয়া হলো।

এর আগে, ২০২৫ সালের মার্চ মাসে ইমিগ্রেশন আইন প্রয়োগকারী সংস্থার এজেন্টরা খলিলকে প্রথম আটক করেছিল। পূর্ববর্তী বছরে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যাম্পাসগুলোতে ছড়িয়ে পড়া ফিলিস্তিনপন্থি এবং গাজা যুদ্ধবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার কারণে যেসব ছাত্র আন্দোলনকারীকে লক্ষ্যবস্তু করা হয়েছিল, খলিল ছিলেন তাদেরই একজন।

সূত্র: আলজাজিরা

এএম

৫০০ শিক্ষার্থীকে মেধাবৃত্তি দেবে গাইবান্ধা জেলা ছাত্রকল্যাণ সমিতি, ঢাকা

বসুন্ধরা কিংসের নিষেধাজ্ঞা তুলে নিলো ফিফা

গাজায় ইসরাইলি হামলায় ২৪ ঘণ্টায় নিহত অন্তত ৬ ফিলিস্তিনি

আসন্ন অনিবার্য বিপ্লবে কবি নজরুলের লেখনী অনুপ্রেরণা জোগাবে: রাশেদ প্রধান

চাকরি পেলেন গুম-খুন ও জুলাই শহীদ-আহত পরিবারের ৭৪ সদস্য

ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ২৭

মমতার বিরুদ্ধে এফআইআর দায়ের করল কলকাতা পুলিশ

মিলাদুন্নবী যেভাবে বিশ্বসংস্কৃতি হলো

কালিয়াকৈরে নদীর পানিতে ভেসে উঠল শিশুর লাশ

জুলাই শহীদদের অবদানেই ফ্যাসিবাদমুক্ত হয়েছে দেশের মানুষ