হোম > বিশ্ব > আমেরিকা

যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্রের দেওয়া ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির আধা সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজের প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বুধবার একটি মধ্যস্থতাকারী দেশের মাধ্যমে এই কূটনৈতিক প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করা নির্দিষ্ট দেশটির নাম উল্লেখ করা হয়নি।

সেই প্রস্তাব বা এর সত্যতা নিয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এ খবর এমন এক সময়ে এলো, যখন সামরিক সংঘাতের তীব্রতা বেড়েছে।

সূত্রের বরাত দিয়ে ফার্স নিউজ আরো জানায়, ওয়াশিংটন যুদ্ধবিরতি নিশ্চিত করতে তাদের কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করেছে, বিশেষ করে কুয়েতের বুবিয়ান দ্বীপে অবস্থিত একটি মার্কিন সামরিক গুদামে ইরানের হামলার পর।

প্রতিবেদনে বলা হয়, এই প্রস্তাবের জবাবে ইরান লিখিতভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি, বরং যুদ্ধক্ষেত্রে হামলা অব্যাহত রাখার মাধ্যমে তার জবাব দিয়েছে।

সূত্র: সিনহুয়া

আরএ

যুক্তরাষ্ট্রে আঘাত হানল সুপার টাইফুন ‘বাভি’, ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা

মার্কিন স্ট্রাইকার বালোগুনের নিষেধাজ্ঞা স্থগিত করায় ফিফাকে ধন্যবাদ ট্রাম্পের

স্বাধীনতা দিবসে তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, বিদ্যুৎহীন ৮ লাখের বেশি পরিবার

এত যুদ্ধ থামালাম, তবুও নোবেল পেলাম না—ট্রাম্পের আফসোস

লেবাননের টানেলে হামলা চালাতে নিষেধ করেছিলেন ট্রাম্প—নাকচ নেতানিয়াহুর

পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট লোকটি এখনও বেঁচে আছে কেন?—খামেনির জানাজায় জনতা

আমেরিকা স্বর্ণযুগে প্রবেশ করেছে, দাবি ট্রাম্পের

নেতানিয়াহু জানেন আসল ‘বস’ কে: ট্রাম্প

ইসরাইলবিরোধী মামদানি মার্কিন সমাজে যেভাবে প্রভাব বলয় তৈরি করলেন

সুপার টাইফুন ‘বাভি’র হুমকিতে যুক্তরাষ্ট্রের গুয়াম–মারিয়ানায় জরুরি অবস্থা