হোম > বিশ্ব > আমেরিকা

ইরান যুদ্ধের কারণে মার্কিন ডাক পরিষেবার মূল্য বৃদ্ধি

আমার দেশ অনলাইন

ইরান যুদ্ধের কারণে বৈশ্বিক জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায়, যুক্তরাষ্ট্রের ডাক বিভাগ (ইউএসপিএস) কিছু খুচরা ও বাণিজ্যিক সেবায় ৮ শতাংশ পর্যন্ত মূল্য বৃদ্ধির ঘোষণা দিয়েছে।
বুধবার প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটি জানায়, প্রায়োরিটি মেইল এক্সপ্রেস, প্রায়োরিটি মেইল, ইউএসপিএস গ্রাউন্ড অ্যাডভান্টেজ ও পার্সেল সিলেক্ট সেবাগুলোর ওপর এ মূল্য বৃদ্ধি প্রযোজ্য হবে।

ডাক নিয়ন্ত্রক কমিশনের অনুমোদন সাপেক্ষে এ নতুন হার ২৬ এপ্রিল থেকে কার্যকর হয়ে ২০২৭ সালের ১৭ জানুয়ারি পর্যন্ত বলবৎ থাকবে।

ইউএসপিএস জানায়, ‘পরিবহন ব্যয় বৃদ্ধি পাচ্ছে এবং আমাদের প্রতিযোগীরাও বিভিন্ন ধরনের সারচার্জ আরোপ করেছে।’

এর আগে ডেলিভারি প্রতিষ্ঠান ইউপিএস ২ মার্চ যুক্তরাষ্ট্রে জ্বালানি সারচার্জ আরোপ করে এবং ফেডএক্সও নিয়মিতভাবে যুক্তরাষ্ট্রের গ্যাসোলিনের দামের ওপর ভিত্তি করে তাদের জ্বালানি সারচার্জ হালনাগাদ করে।

মোটর ক্লাব এএএ’র তথ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্রে প্রতি গ্যালন নিয়মিত গ্যাসোলিনের গড় মূল্য ৩৩ দশমিক ৬ শতাংশ বেড়েছে।

অনেক ডেলিভারি ট্রাক ডিজেলে চলে। এই ডিজেলের দাম ৪৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

পাশাপাশি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইল যুদ্ধ শুরু করার পর থেকে জেট ফুয়েলের দামও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

সূত্র: বিএসএস

দুই কোটি মানুষ থ্যালাসেমিয়ার বাহক, সচেতনতায় ঢাকা কলেজে কর্মশালা

ইরানভীতিকে কাজে লাগিয়ে আরব দেশগুলোর কোষাগার খালি করছে আমেরিকা

কুয়াকাটায় জেলের জালে বিরল প্রজাতির ‘ভোল পোয়া’

রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমাবেশে অনুমতি না দেওয়ার প্রতিবাদ এনসিপির

হাজিদের কষ্ট লাঘবের আহ্বান রাষ্ট্রপতির, সৌদি রাষ্ট্রদূতের আশ্বাস

আগের চেয়ে ভালো স্থানীয় সরকার নির্বাচন করবেন সিইসি

অর্থবছরের প্রথম মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ০.৬৯ শতাংশ

আগ্রাসী শর্তের ভিত্তিতে যুদ্ধের সমাপ্তি হতে দেবে না ইরান

রূপসায় গুরুর পচা গোসত ব্যবসায়ী চক্রের সন্ধান

ফরিদপুরে যৌন নিপীড়নের দায়ে কবিরাজের ১০ বছর কারাদণ্ড