হোম > বিশ্ব > আমেরিকা

হরমুজ নিয়ে ট্রাম্পের সময়সীমা শেষ হবে আজ মধ্যরাতে

আমার দেশ অনলাইন

হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য ইরানকে দেওয়া ডোনাল্ড ট্রাম্পের সময়সীমা স্থানীয় সময় আজ রাতে শেষ হচ্ছে।

বাংলাদেশ সময়ে মঙ্গলবার ভোর নাগাদ শেষ হতে যাওয়া এই সময়সীমা নিয়ে মধ্যপ্রাচ্য সংকট আরো ঘনিয়ে ওঠার আশংকা করা হচ্ছে।

শনিবার মার্কিন প্রেসিডেন্ট বলেন, ৪৮ ঘণ্টার মধ্যে ‘কোনো হুমকি ছাড়া’ নৌ চলাচলের পথটি খুলে দেওয়া না হলে যুক্তরাষ্ট্র ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলো ‘ধ্বংস’ করে দেবে।

শনিবার গ্রিনিচ মান সময় ২৩:৪৪ অর্থাৎ বাংলাদেশ সময় রোববার পৌনে ছয়টার দিকে শেয়ার করা পোস্টে ট্রাম্প বলেন, "যদি ইরান ঠিক এই মুহূর্ত থেকে ৪৮ ঘণ্টার মধ্যে কোনো হুমকি ছাড়াই হরমুজ প্রণালি সম্পূর্ণরূপে খুলে না দেয়, তবে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের বিভিন্ন বিদ্যুৎকেন্দ্রে আঘাত হেনে সেগুলোকে নিশ্চিহ্ন করে দেবে।

"এবং শুরুটা হবে সবচেয়ে বড়টি দিয়ে!" যোগ করেন তিনি।

জবাবে তেহরান জানিয়েছে, তাদের বিদ্যুৎ কেন্দ্রে হামলা হলে যুক্তরাষ্ট্রের সাথে সংশ্লিষ্ট গালফ দেশের জ্বালানি স্থাপনায় হামলা করবে ইরান।

দেশটির পার্লামেন্টের স্পিকার হুশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যদি হামলা করে, তাহলে গালফ অঞ্চলের দেশগুলোর জরুরি অবকাঠামোতে ‘অপূরণীয় ধ্বংসযজ্ঞ’ চালানো হবে।

সূত্র: বিবিসি বাংলা

এসআর

রেকর্ড ৩৬ মুসলিম প্রার্থীর বিজয়

হঠাৎ সবাই হাবীবীর অর্থ খোঁজা শুরু করলো যে কারণে

নিজেদের না খাইয়ে ইসরাইলিদের বিনোদনের ব্যবস্থা করছেন ট্রাম্প: কার্লসন

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হতে যাওয়া কে এই হাকিম জেফ্রিস

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ইতিহাস গড়লেন হিজাবধারী পাঁচ মুসলিম নারী

ইরান যুদ্ধের জেরে ক্ষীণ হচ্ছে ভ্যান্সের প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প প্রশাসনের অভ্যন্তরীণ বিরোধ তুঙ্গে

যেসব কারণে এত বাজেভাবে হেরেছেন রিপাবলিকানরা

এখনো ঝুলে আছে প্রতিনিধি পরিষদের ২৪ আসনের ফল

আবদুল আল-সাইয়েদের স্ত্রী সারা জুকাকু, দুই মহাদেশের দুই সংস্কৃতির অনন্য সংযোগ