হোম > বিশ্ব > আমেরিকা

অপ্রাপ্তবয়স্কদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবেশাধিকার সীমিত ব্রাজিলে

আমার দেশ অনলাইন

দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে অপ্রাপ্তবয়স্কদের সামাজিক মাধ্যমে প্রবেশ নিয়ন্ত্রণে নতুন নিয়ম কার্যকর করা হয়েছে। মঙ্গলবার থেকে চালু হওয়া এই বিধিনিষেধের লক্ষ্য, শিশু-কিশোরদের সহিংস ও অবৈধ কনটেন্টের প্রভাব থেকে সুরক্ষা দেওয়া।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ইনস্টাগ্রামে নাবালকদের যৌন শোষণ-সংক্রান্ত একটি কেলেঙ্কারির পর গত বছর শিশুদের সামাজিক মাধ্যম ব্যবহারে নিয়ন্ত্রণ আরোপের আইন পাস হয়, যা এখন বাস্তবায়নে এসেছে।

২১ কোটি ২০ লাখ মানুষের এই অত্যন্ত সংযুক্ত দেশটি এখন সেইসব দেশের কাতারে যোগ দিল, যারা শিশুদের ওপর সামাজিক মাধ্যমের আসক্তিমূলক অ্যালগরিদমের প্রভাব কমাতে পদক্ষেপ নিচ্ছে। যেমন অস্ট্রেলিয়াসহ কিছু দেশ শিশুদের সামাজিক মাধ্যমে প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ করেছে, আর অন্য অনেক দেশে কঠোর বয়স যাচাই বা অভিভাবকের অনুমতি বাধ্যতামূলক করা হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, ১৬ বছরের কম বয়সী ব্যবহারকারীদের অ্যাকাউন্ট তাদের বৈধ অভিভাবকের অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত থাকতে হবে। পাশাপাশি, ডিজিটাল প্ল্যাটফর্মগুলোকে কার্যকর বয়স যাচাই ব্যবস্থা চালু করতে হবে, যাতে ১৮ বছরের কম বয়সীরা পর্নোগ্রাফিক বা সহিংস কনটেন্টে প্রবেশ করতে না পারে।

আইনটি বাস্তবায়নের দায়িত্বপ্রাপ্ত সংস্থা ন্যাশনাল ডেটা প্রোটেকশন অথরিটি (এএনপিডি)-এর পরিচালক ইয়াগে মিওলা জানিয়েছেন, বয়স যাচাইয়ের ক্ষেত্রে ‘স্ব-ঘোষণা’ পদ্ধতি নিষিদ্ধ করা হয়েছে, কারণ এটি কার্যকর নয়।

তবে এই যাচাই পদ্ধতি কীভাবে বাস্তবায়ন করা হবে, সে বিষয়ে এখনও বিস্তারিত প্রকাশ করা হয়নি। মঙ্গলবার থেকে একটি ‘রূপান্তর পর্ব’ শুরু হয়েছে, যার মধ্যে এএনপিডি প্রযুক্তিগত দিকগুলো স্পষ্ট করবে।

নিয়ম ভঙ্গকারী কোম্পানিগুলোর বিরুদ্ধে প্রায় ৯ মিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত জরিমানা, অ্যাকাউন্ট স্থগিত বা পুনরাবৃত্তির ক্ষেত্রে সরাসরি নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে।

এ বিষয়ে গেতুলিও ভার্গাস ফাউন্ডেশনের অধ্যাপক রেনাতা তোমাজ বলেন, ব্রাজিলের এই আইন শুধু সামাজিক মাধ্যম নয়, বরং পুরো ইন্টারনেট ব্যবস্থাকেই নিয়ন্ত্রণের আওতায় এনেছে, যা অন্যান্য দেশের তুলনায় ভিন্নধর্মী উদ্যোগ।

এসআর

ইরান যুদ্ধে সমর্থন নেই জানিয়ে মার্কিন এনসিটিসি প্রধানের পদত্যাগ

তেল অবরোধে অন্ধকারে কিউবা, দখলের হুমকি ট্রাম্পের

চীন সফর নিয়ে বিলম্বের কারণ জানালেন ট্রাম্প

ট্রাম্প-শি বৈঠক কি শেষ পর্যন্ত হবে?

যুক্তরাজ্যের উৎসাহের সঙ্গে যুদ্ধে অংশ নেওয়া উচিত ছিল: ট্রাম্প

মিত্ররা হরমুজ প্রণালী খুলতে সহায়তা না করলে ন্যাটোর ভবিষ্যৎ ‘খুবই খারাপ’: ট্রাম্প

ইরান যুদ্ধের ওপর নিয়ন্ত্রণ হারিয়েছেন ট্রাম্প: মার্কিন সিনেটর

ভারতের ‘র’ ও আরএসএসের ওপর নিষেধাজ্ঞার সুপারিশ মার্কিন কমিশনের

হরমুজ প্রণালি ‘শত্রুদের জন্য বন্ধ’: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

হরমুজ প্রণালিতে ইরানের দাপটে অসহায় ট্রাম্প