হোম > বিশ্ব > আমেরিকা

ইরানের প্রতি কেন আবারো সামরিক চাপ বাড়ানোর হুমকি দিচ্ছেন ট্রাম্প

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র ইরানের ওপর সামরিক চাপ আরও বাড়াতে প্রস্তুত এবং পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছাতে পারে, যেখানে সামরিক অভিযান চালিয়ে ‘শুরু করা কাজ সম্পন্ন’ করা হবে।

শনিবার (স্থানীয় সময়) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, এমন একটি সময় আসতে পারে, যখন আমাদের আর যুক্তিসঙ্গত থাকার সুযোগ থাকবে না। তখন আমরা সামরিকভাবে অত্যন্ত সফলভাবে শুরু করা কাজটি সম্পন্ন করতে বাধ্য হব। যদি এমনটা ঘটে, তাহলে ইসলামিক রিপাবলিক অব ইরানের আর অস্তিত্ব থাকবে না।

তবে প্রতিরক্ষা বিশ্লেষক ও অস্ট্রিয়ার সাবেক সামরিক অ্যাটাশে উলফগ্যাং পুসতাই মনে করেন, ট্রাম্পের এই বক্তব্যকে আক্ষরিক অর্থে নেওয়ার সুযোগ নেই। আল জাজিরাকে তিনি বলেন, ট্রাম্পের এমন মন্তব্য শুধু ইরান বা আন্তর্জাতিক মহলের উদ্দেশ্যে নয়, বরং যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক শ্রোতাদের লক্ষ্য করেও দেওয়া হচ্ছে।

পুসতাইয়ের ভাষ্য, এ ধরনের হুমকি ট্রাম্পের জন্য অস্বাভাবিক নয়। তিনি ভালোভাবেই জানেন, অতিরিক্ত সামরিক চাপ বা নতুন করে হামলা চালালেও তাতে ইরানের খুব বেশি ক্ষতি হবে না।

তার মতে, ট্রাম্প মূলত এই বার্তা দিতে চাইছেন যে, যুক্তরাষ্ট্র প্রয়োজনে আবারো সামরিক চাপ বাড়াতে প্রস্তুত। একই সঙ্গে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে পুনরায় অবরোধ আরোপের দিকেও ওয়াশিংটন যেতে পারে।

বিশ্লেষক আরও সতর্ক করে বলেন, এমন পরিস্থিতি তৈরি হলে উপসাগরীয় দেশগুলো আবারও আঞ্চলিক উত্তেজনার মধ্যে জড়িয়ে পড়ার ঝুঁকিতে থাকবে।

সূত্র: আল জাজিরা

এআরবি

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের আমন্ত্রণ নিয়ে যা বলছে ইরান

ঢাকার আকাশ কেমন থাকবে, জানালো আবহাওয়া অধিদপ্তর

মানববিহীন চন্দ্রাভিযান উৎক্ষেপণ পিছিয়ে দিয়েছে চীন

আলোচিত নুসরাত হত্যা মামলার আপিলের রায় আজ

জাহাজ রিসাইক্লিং ট্র্যাজেডি: দায় কার

শিল্পকলায় পালিত হলো বিশেষ আয়োজন ‘বেণুকা’

উন্নয়ন শুধু ইট-পাথরের অট্টালিকা নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়: ডেপুটি স্পিকার

ফ্যাসিবাদী কর্মকর্তা-কর্মচারীদের তালিকা তৈরির উদ্যোগ সংসদের

খুলনা বিভাগে ১২ গডফাদারের নেটওয়ার্কে ২২৫ কারবারি

মক্কা প্রতিরক্ষা জোটে ইরানকে যোগ দেওয়ার আমন্ত্রণ