হোম > বিশ্ব > আমেরিকা

যুদ্ধে কৌশলগতভাবে এগিয়ে রয়েছে ইরান

সাবেক ব্রিটিশ গোয়েন্দা প্রধান

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা এমআই-৬ এর সাবেক প্রধান স্যার অ্যালেক্স ইয়ঙ্গার বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে চলমান সংঘাতে ইরান বর্তমানে কৌশলগতভাবে এগিয়ে রয়েছে।

দ্য ইকোনমিস্ট-এর এক পডকাস্ট সাক্ষাৎকারে ইয়ঙ্গার বলেন, ‘বাস্তবতা হলো, যুক্তরাষ্ট্র এই যুদ্ধের জটিলতা সঠিকভাবে মূল্যায়ন করতে পারেনি এবং প্রায় দুই সপ্তাহ আগে থেকেই ইরানের কাছে উদ্যোগ হারিয়েছে।’

তিনি আরো বলেন, প্রত্যাশার তুলনায় ইরান অনেক বেশি স্থিতিশীলতা দেখিয়েছে। ইয়ঙ্গারের মতে, ইরান আগেভাগেই তাদের সামরিক সক্ষমতা বিভিন্ন স্থানে ছড়িয়ে দেওয়া এবং অস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বিকেন্দ্রীকরণ করার মতো কার্যকর পদক্ষেপ নিয়েছিল, যা শক্তিশালী বিমান হামলার মধ্যেও তাদের প্রতিরোধ সক্ষমতা বাড়িয়েছে।

এছাড়া, তিনি মন্তব্য করেন যে, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কিছু বক্তব্য ইরানকে এই সংঘাতকে “সভ্যতার লড়াই” বা “অস্তিত্বের যুদ্ধ” হিসেবে দেখার ধারণা আরও দৃঢ় করেছে।

সূত্র: মিডল ইস্ট আই।

হঠাৎ সবাই হাবীবীর অর্থ খোঁজা শুরু করলো যে কারণে

নিজেদের না খাইয়ে ইসরাইলিদের বিনোদনের ব্যবস্থা করছেন ট্রাম্প: কার্লসন

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হতে যাওয়া কে এই হাকিম জেফ্রিস

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ইতিহাস গড়লেন হিজাবধারী পাঁচ মুসলিম নারী

ইরান যুদ্ধের জেরে ক্ষীণ হচ্ছে ভ্যান্সের প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প প্রশাসনের অভ্যন্তরীণ বিরোধ তুঙ্গে

যেসব কারণে এত বাজেভাবে হেরেছেন রিপাবলিকানরা

এখনো ঝুলে আছে প্রতিনিধি পরিষদের ২৪ আসনের ফল

আবদুল আল-সাইয়েদের স্ত্রী সারা জুকাকু, দুই মহাদেশের দুই সংস্কৃতির অনন্য সংযোগ

মূল্যস্ফীতির জন্য ট্রাম্পকে দায়ী করছেন দুই-তৃতীয়াংশ ভোটার