হোম > বিশ্ব > আমেরিকা

ইউরোপকে ‘ব্ল্যাকমেইল’ করা যাবে না: ডেনমার্ক

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

গ্রিনল্যান্ড ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির প্রেক্ষিতে ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট ফ্রেডেরিকসেন বলেছেন, ইউরোপকে ‘ব্ল্যাকমেইল’ করা যাবে না।

ট্রাম্প হুমকি দিয়েছিলেন, গ্রিনল্যান্ড ইস্যুতে বিরোধিতা করছে, এমন আটটি ইউরোপীয় দেশের ওপর তিনি শুল্ক আরোপ করতে পারেন।

রোববার এই বিষয়ে আলোচনা করতে বৈঠকে বসেছিলেন ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, নরওয়ে, সুইডেন ও যুক্তরাজ্যের নেতারা।

পরে তারা একটি বিবৃতিতে বলেছেন, শুল্ক আরোপের হুমকির মাধ্যমে ট্রান্স আটলান্টিক সম্পর্ককে খাটো করা হয়েছে এবং যা ভবিষ্যতে অত্যন্ত খারাপ পরিণতিতে গড়াতে পারে। ‘সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা’ রক্ষার পক্ষেই তাদের অবস্থান।

যৌথ বিবৃতিতে বলা হয়েছে, এ নিয়ে আলোচনার জন্য প্রস্তুতি রয়েছে ন্যাটো সদস্য দেশগুলোর।

ইতোমধ্যে গ্রিনল্যান্ডসহ ইউরোপের বিভিন্ন দেশের ট্রাম্পের হুমকির প্রতিবাদে বিক্ষোভ হয়েছে।

কুমিল্লায় লংমার্চকে স্বাগত জানাতে মহাসড়কে ১১ দলের নেতাকর্মীরা

ইডেন মহিলা কলেজে কার্যনির্বাহী পরিষদ গঠন

লংমার্চ ঘিরে চট্টগ্রামে ১১ দলের ব্যাপক প্রস্তুতি

বুড়িমারী স্থলবন্দরে ব্যবসা-বাণিজ্যে মন্দা, কমেছে রাজস্ব আয়

হুমকি পেলেই আগাম অভিযান চালাবে ইরান

জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেললে ছাড় দেওয়া হবে না

ট্রাম্পের নিশানায় ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’, কেন এত গুরুত্বপূর্ণ

ইসাকের জোড়া গোলে মৌসুমের প্রথম জয় লিভারপুলের

ঐক্যবদ্ধ বিএনপিই গড়বে উন্নয়নের নতুন দিগন্ত

ছয় দফা দাবিতে চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের ‘লংমার্চ’