হোম > বিশ্ব > আমেরিকা

ইরানের বেসামরিক অবকাঠামোতে হামলা ‘যুদ্ধাপরাধ’—বলছেন বিশেষজ্ঞরা

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ইরানের বিদ্যুৎ স্থাপনা ও লবণাক্ত পানি পরিশোধন কেন্দ্রসহ গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোতে হামলার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্ভাব্য এই হামলাকে ‘স্পষ্ট যুদ্ধাপরাধ’ বলে সতর্ক করেছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞ ও মানবাধিকার সংস্থাগুলো। খবর আলজাজিরার

মার্কিন সাবেক যুদ্ধাপরাধবিষয়ক রাষ্ট্রদূত স্টিফেন জে. র‌্যাপ বলেছেন, পানি লবণমুক্তকরণ (ডেসালিনেশন) প্ল্যান্টে হামলা ‘নিশ্চিতভাবেই যুদ্ধাপরাধ—এ বিষয়ে খুব বেশি সন্দেহ নেই।’

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন ইরান যদি ওয়াশিংটনের সঙ্গে কোনো চুক্তিতে না পৌঁছায়, তাহলে বিদ্যুৎকেন্দ্র ও ডিস্যালিনেশন প্ল্যান্টসহ গুরুত্বপূর্ণ বেসামরিক স্থাপনায় ব্যাপক হামলার হুমকি দেন। আর ইতোমধ্যে ইরানে চলমান যুদ্ধে ১ লাখ ১৩ হাজারেরও বেশি বেসামরিক স্থাপনায় হামলার অভিযোগ রয়েছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস (সিএআইআর) ওয়াশিংটনকে যুদ্ধ বাড়ানোর জন্য প্রয়োজনীয় অর্থ সরবরাহ বন্ধ করে দেওয়ার জন্য কংগ্রেসকে আহ্বান জানিয়েছে। এছাড়াও দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধাপরাধ তদন্তেরও আহ্বাস জানায় সিএআইআর

এদিকে, ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলার পাশাপাশি দক্ষিণ লেবাননেও বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে ইসরাইলি হামলার ঘোষণা এসেছে। সীমান্তবর্তী এলাকায় সব ঘরবাড়ি ধ্বংসের পরিকল্পনার কথাও জানিয়েছে ইসরাইলি সেনাবাহিনী।

মানবাধিকার সংস্থা মেডিকেল এইড ফর প্যালেস্টাইনস অভিযোগ করেছে, গাজায় যেভাবে সামরিক কৌশল প্রয়োগ করা হয়েছে, একই ধরনের পদ্ধতি লেবাননেও প্রয়োগ করে জনগণকে জোরপূর্বক বাস্তুচ্যুত করার চেষ্টা করা হচ্ছে।

নেপালের ভয়াবহ বন্যায় শত শত পর্যটক নিখোঁজ, কোন দেশের কতজন

ভারতে হিজাব পরায় বাধা, ক্ষুব্ধ ওয়াইসি বললেন ‘এটি ইসলামের ওপর আঘাত’

মস্কোয় প্রদর্শনীতে তুলে ধরা হলো রাশিয়ার ১১০০ বছরের ইসলামী ঐতিহ্য

ইসরাইলি দখলদারিত্বের অবসান ছাড়া শান্তি আসবে না: জাতিসংঘে কাতার

ইয়েমেনের আল-মাখা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

হামজা চৌধুরী লেস্টার ছেড়ে যাচ্ছেন ডার্বি কাউন্টিতে!

তিব্বতে ভূমিকম্প, তিন মিনিট পর নেপালে ভয়াবহ বন্যা—নেপথ্যে কী

নেপালের আকস্মিক বন্যায় কানাডার ২৪ নাগরিক নিখোঁজ

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৫৭, চলছে ব্যাপক উদ্ধার অভিযান

নিখোঁজের ৩২ ঘণ্টা পর সাগরে মিলল নিউজিল্যান্ডের কিশোরের লাশ