হোম > বিশ্ব > আমেরিকা

সৃষ্টিকর্তা যুদ্ধবাজদের প্রার্থনায় সাড়া দেন না

পোপ লিও

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

পোপ চতুর্দশ লিও সতর্ক করে বলেছেন, সৃষ্টিকর্তা যুদ্ধবাজদের প্রার্থনায় সাড়া দেন না। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে রোববার তিনি এ মন্তব্য করেন।

পাম সানডে ধর্মোপদেশ অনুষ্ঠানে পোপ বলেন, ‘সৃষ্টিকর্তা যুদ্ধের বিরুদ্ধে। তিনি যুদ্ধবাজদের প্রার্থনা কবুল করেন না।’

এ সময় তিনি মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে আক্রান্ত খ্রিষ্ট ধর্মাবলম্বীদের স্মরণ করে বলেন, তারা তাদের ধর্মীয় আচার পুরোদমে পালন করতে পারছেন না।

এর আগে গত সপ্তাহে পোপ মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির আহ্বান জানান। সে সময় তিনি বলেন, ১০ লাখের বেশি মানুষ এরই মধ্যে বাস্তুচ্যুত হয়েছে। তিনি সংঘাতে জড়িয়ে পড়া সব পক্ষকে আলোচনায় বসার আহ্বান জানান।

চতুর্দশ লিও প্রথম আমেরিকান পোপ। তিনি বারবার যুদ্ধের নিন্দা জানিয়ে আলোচনার মাধ্যমে দ্বন্দ্ব নিরসনের আহ্বান জানিয়ে আসছেন। তবে ৭০ বছর বয়সী পোপ সব সময়ই ইরান যুদ্ধের বিষয়ে সতর্ক বক্তব্য দিয়ে এসেছেন। তিনি যুদ্ধের নিন্দা জানালেও এ পর্যন্ত কোনো পক্ষের নাম উচ্চারণ কিংবা কাউকে দায়ী করেননি। সূত্র: এএফপি

রৌমারীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু, একজন নিখোঁজ

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরীর মৃত্যু, মা-দাদী আহত

ট্রলির ধাক্কায় প্রাণ গেল ৩ বছরের শিশুর

নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫০ হাজার টাকা জরিমানা

চোখের চিকিৎসা নিতে গিয়ে শিশুর মৃত্যু, হাসপাতাল বন্ধ, আটক ১

২০৩৮ শিশু এখনো নিখোঁজ, উদ্ধারে রাষ্ট্রীয় পদক্ষেপ চান স্বজনরা

ত্রিদেশীয় সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা

ইয়াবাসহ ১৬ মামলার আসামি গ্রেপ্তার

ইয়ামাল ম্যাজিকে বার্সার গোল উৎসব

মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড