হোম > বিশ্ব > আমেরিকা

যুক্তরাষ্ট্রে খাবার ডেলিভারির সময় গুলিতে বাংলাদেশি নিহত

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় দুর্বৃত্তির গুলিতে এক বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। তার নাম মো. মাহফুজুল হক। স্থানীয় সময় মঙ্গলবার রাতে ফিলাডেলফিয়ার কিংসেসিং এলাকায় খাবার ডেলিভারি করতে গিয়ে গুলিবিদ্ধ হন তিনি।

স্থানীয় সময় রাত প্রায় ৯ টা ৩০ মিনিটের দিকে সাউথ ইথান স্ট্রিটের ১০০০ নম্বর ব্লকে গুলির খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ । সেখানে তারা মাহফুজুল হককে মাটিতে পড়ে থাকতে দেখে। তার মাথার পেছনে গুলি লেগেছিল।

ঘটনাস্থলে তার গাড়ি চালু অবস্থায় ছিল এবং সেখানে একটি ডেলিভারি ব্যাগও পাওয়া যায়। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে রাত ১০টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ ঘটনাস্থল থেকে দুটি গুলির খোসা উদ্ধার করেছে। মাহফুজুলকে খুব কাছ থেকে গুলি করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তদন্তকারীদের ধারণা, এটি পরিকল্পিত বা টার্গেট করে হত্যা। এ ঘটনায় কালো পোশাক ও মুখোশ পরা তিন ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে এখনো তাদের ছবি প্রকাশ করা হয়নি।

পুলিশ আরো জানায়, নিহত ব্যক্তি যে ঠিকানায় খাবার পৌঁছে দিতে যাচ্ছিলেন, সেখানে গিয়ে তারা জানতে পারেন ওই বাড়ির কেউই কোনো খাবারের অর্ডার করেননি।

ঘটনাস্থল থেকে প্রায় এক ব্লক দূরে একটি খাবারের ব্যাগও পাওয়া গেছে। তবে সেটি এই হত্যাকাণ্ডের সঙ্গে সম্পর্কিত কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সূত্র: এনবিসি১০ ফিলাডেলফিয়া

আরএ

টিকটকে আমি এক নম্বর, দাবি ট্রাম্পের

নতুন এআই মডেল উন্মুক্ত করছে ওপেনএআই

মিশরকে ডাকাতি করে হারানো হয়েছে: জোহরান মামদানী

উড়ন্ত বিমান থেকে ফ্লাইট প্রশিক্ষকের লাফ, অলৌকিকভাবে অবতরণ করালেন ছাত্রী

সিরিয়াকে সন্ত্রাসী রাষ্ট্রের তালিকা থেকে বাদ দেওয়ার কথা ভাবছেন ট্রাম্প

ইরানে মার্কিন হামলা ‘একেবারে প্রয়োজনীয়’ ছিল: ন্যাটো মহাসচিব

খামেনির জানাজায় হামলা না চালাতে ‘টাইমআউট’ চেয়েছিল ইরান: ট্রাম্প

রাতে ইরানে হামলা চালাবে যুক্তরাষ্ট্র

বিশ্বকাপেও যুক্তরাষ্ট্রের দাদাগিরি তাদের বৈদেশিক নীতিরই প্রতিফলন: পেজেশকিয়ান

স্পেনের সঙ্গে বাণিজ্য বন্ধের হুমকি ট্রাম্পের, ‘স্বাভাবিক’ বলছে মাদ্রিদ