হোম > বিশ্ব > আমেরিকা

মিয়ানমারের জান্তার ওপর চাপ বাড়াতে মার্কিন প্রতিনিধি পরিষদে আইন পাস

আমার দেশ অনলাইন

মিয়ানমারের সামরিক জান্তার ওপর চাপ বৃদ্ধি এবং গণতন্ত্রপন্থি আন্দোলনের প্রতি সমর্থন জোরদার করতে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ ‘ব্রেভ বার্মা অ্যাক্ট’ পাস করেছে। ডেমোক্র্যাট ও রিপাবলিকান—উভয় দলের আইনপ্রণেতাদের যৌথ উদ্যোগে আনা বিলটি সোমবার গৃহীত হয় বলে জানিয়েছে মিয়ানমারভিত্তিক সংবাদমাধ্যম।

গত বছরের মে মাসে মিশিগানের রিপাবলিকান আইনপ্রণেতা বিল হুইজেঙ্গা ‘ব্রিংগিং রিয়েল অ্যাকাউন্টেবিলিটি ভায়া এনফোর্সমেন্ট ইন বার্মা অ্যাক্ট’ বা সংক্ষেপে ব্রেভ বার্মা বিলটি উত্থাপন করেন।

প্রতিনিধি পরিষদে পাস হওয়ার পর বিলটি এখন মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ যুক্তরাষ্ট্রের সিনেটে যাবে। সেখানে অনুমোদন পেলে এটি প্রেসিডেন্টের স্বাক্ষরের জন্য পাঠানো হবে। আইনে পরিণত হলে প্রেসিডেন্ট প্রতি বছর মিয়ানমার তেল ও গ্যাস সংস্থা, মিয়ানমার ইকোনমিক ব্যাংক এবং জেট-জ্বালানি খাতে নিষেধাজ্ঞা আরও কঠোর করা হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবেন। আগামী সাত বছর এই ক্ষমতা তার হাতে থাকবে।

বর্তমান আইনে মিয়ানমারের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, কর্মকর্তা, তাদের পরিবারের সদস্য এবং তাদের পক্ষে কাজ করা বিদেশি ব্যক্তি বা প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপের ক্ষমতা মার্কিন প্রশাসনের রয়েছে। নতুন আইনে এসব নিষেধাজ্ঞার মেয়াদ ২০৩২ সালের ২৩ ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর এবং আরও কঠোর করার সুযোগ তৈরি হবে।

এ আইনের আওতায় প্রেসিডেন্ট নিষেধাজ্ঞা নীতি, অস্ত্র কেনাবেচায় বিধিনিষেধ, মানবিক সহায়তা ও কূটনৈতিক যোগাযোগ সমন্বয়ের লক্ষ্যে রাষ্ট্রদূত পদমর্যাদার একজন বিশেষ দূত নিয়োগ দিতে পারবেন।

বিলটি আইনে পরিণত হলে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আন্তর্জাতিক মুদ্রা তহবিল-এ মার্কিন নির্বাহী পরিচালক মিয়ানমারের অংশীদারিত্ব বাড়ানোর যেকোনো প্রচেষ্টার বিরোধিতা করবেন, যত দিন দেশটিতে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ কাউন্সিল ক্ষমতায় থাকবে।

স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ কাউন্সিল বলতে ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর ক্ষমতা দখল করা জান্তা সরকারকে বোঝানো হয়েছে। দেশটিতে সম্প্রতি নির্বাচন অনুষ্ঠিত হলেও অং সান সু চির দলসহ বেশির ভাগ গণতন্ত্রপন্থি দল অংশ নিতে না পারায় আন্তর্জাতিক মহলের একটি বড় অংশ নির্বাচনটি প্রত্যাখ্যান করেছে।

এসআর

ইরানি নেতাদের হত্যায় অতিরিক্ত বাড়াবাড়ি হয়ে গেছে, ট্রাম্পের স্বীকারোক্তি

কঠিন জনপদে কোমলতা খুঁজে ফেরার গল্প

মধ্যবর্তী নির্বাচনে আগে ট্রাম্পের মাথাব্যথা আরো বাড়ল

বাড়িতে তল্লাশির পর ইলহান ওমরের ঘোষণা, ‘চুপ করানো যাবে না’

মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের দলকে জেতাতে ৩৪০৪ কোটি টাকা দিলেন ইলন মাস্ক

ট্রাম্পের সমালোচক ইলহান ওমরের বাড়িতে মার্কিন কেন্দ্রীয় সংস্থার তল্লাশি

কোরিয়া থেকে ইরান, ৮১ বছরে কোনো যুদ্ধে কেন জেতেনি যুক্তরাষ্ট্র

ম্যাক্রোইকোনমিক স্থায়িত্ব নিয়ে যুগান্তকারী গবেষণা, অর্থনীতিতে নোবেল দুই মার্কিন বিজ্ঞানীর

মুসলিম প্রতিপক্ষের নামও ঠিকভাবে বলতে চান না ট্রাম্প

আটটি যুদ্ধ বন্ধে ট্রাম্পের দাবি কতটা সত্য