হোম > বিশ্ব > আমেরিকা

নিউ ইয়র্কের স্কুলে এআই নিষিদ্ধ, আওতায় ৬ লাখ শিক্ষার্থী

এনডিটিভি

এআই দ্বারা নির্মিত ছবি।

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির সরকারি স্কুলে শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারে এক বছরের নিষেধাজ্ঞা দিয়েছে নগর কর্তৃপক্ষ। শ্রেণিকক্ষে নতুন প্রযুক্তি ব্যবহারের জন্য নীতিমালা তৈরির অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন এই নীতির আওতায় অষ্টম শ্রেণি পর্যন্ত প্রায় ৬ লাখ সরকারি স্কুলশিক্ষার্থী থাকবে। তবে উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা কিছু ক্ষেত্রে এআই ব্যবহারের সুযোগ পাবে। শহরের সরকারি স্কুলগুলোতে বর্তমানে ব্যবহৃত প্রায় ৪০টি শিক্ষামূলক এআই টুলও এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে।

নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি বুধবার সাংবাদিকদের এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে মামদানি বলেন, শিশুদের শেখা ও বেড়ে ওঠার জন্য শিক্ষক ও মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ প্রয়োজন। সহপাঠীদের সঙ্গে কাজ করা, শিক্ষকদের সঙ্গে সম্পর্ক তৈরি করা এবং কঠিন সমস্যার সমাধান নিজেরা করার মতো দক্ষতা তাদের গড়ে তুলতে হবে।

নগর কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে কঠোর এআই নীতিগুলোর একটি হিসেবে দেখা হচ্ছে। এর আগে লস অ্যাঞ্জেলেসসহ আরও কয়েকটি স্কুল জেলা এআই ব্যবহারের নীতিমালা পর্যালোচনার কথা জানিয়েছে।

তবে নতুন নীতিতে শিক্ষকদের জন্য পুরোপুরি নিষেধাজ্ঞা থাকছে না। পাঠ পরিকল্পনা তৈরি, সময়সূচি নির্ধারণসহ বিভিন্ন প্রশাসনিক কাজে তারা এআই ব্যবহার করতে পারবেন বলে জানিয়েছে নগর কর্তৃপক্ষ।

নিউ ইয়র্কের সরকারি স্কুলগুলোতে এআই নিয়ে নিষেধাজ্ঞা অবশ্য এবারই প্রথম নয়। ২০২২ সালে চ্যাটজিপিটি চালুর পরপরই শহরের সরকারি স্কুলগুলোতে সাময়িকভাবে এর ব্যবহার নিষিদ্ধ করা হয়েছিল। পরে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। শিক্ষকদের সহায়তার জন্য তখন নিজস্ব এআইভিত্তিক একটি টুলও চালু করা হয়।

এদিকে নতুন নিষেধাজ্ঞার বিষয়ে গুগল, অ্যানথ্রপিক ও মাইক্রোসফটের মতো বড় এআই প্রতিষ্ঠানগুলো তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

এএম

তনু হত্যা মামলা: দুই সাবেক সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ

ব্রিটেনে প্রচলিত রাজনৈতিক ব্যবস্থার প্রতি হতাশ তরুণ ভোটাররা

স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৫৪৮২ টাকা

জয়ন্তী রাজ্যের জয়ন্তীপুর

বাংলাদেশের ইতিহাস ক্যালেন্ডার

বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

যুক্তরাজ্যে প্রতিবন্ধীদের প্রতি বৈষম্যের অভিযোগ

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২

পুলিশ হেফাজত থেকে পালিয়ে ফেসবুক লাইভে হাতকড়া পরা আসামি

বেশি পডকাস্ট শুনলে চিন্তার জগৎ সংকুচিত হয়