হোম > বিশ্ব > আমেরিকা

হরমুজে ইরানের সামরিক ঘাঁটি ধ্বংস না হওয়া পর্যন্ত অভিযান চলবে: যুক্তরাষ্ট্র

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

হরমুজ প্রণালির কাছে ইরানের সামরিক অবস্থান পুরোপুরি ধ্বংস না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট। খবর আলজাজিরার

এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘হরমুজ প্রণালির পাশে ইরানের প্রতিরক্ষা ঘাঁটিগুলো দুর্বল করার জন্য সামরিক অভিযান চলছে এবং সেগুলো পুরোপুরি ধ্বংস না হওয়া পর্যন্ত এটি চলবে।’

বেসেন্ট দাবি করেন, এ অভিযান ইতোমধ্যে ইরানের সামরিক সক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত করেছে।

এদিকে, চলমান যুদ্ধ নিয়ে গণমাধ্যমের উপস্থাপনাকে সমালোচনা করে তিনি বলেন, যুক্তরাষ্ট্র কী করছে সে বিষয়ে জনগণের কাছে ‘সঠিক চিত্র তুলে ধরা হচ্ছে না’।

তিনি ডেমোক্র্যাট সিনেটর ক্রিস মারফির মন্তব্যও প্রত্যাখ্যান করেন। মারফি অভিযোগ করেছিলেন, ট্রাম্প প্রশাসন ‘যুদ্ধের নিয়ন্ত্রণ হারিয়েছে’ এবং ‘বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে’। এ বিষয়ে বেসেন্ট বলেন, ‘এটি ভুল। আমরা ইরানের সক্ষমতা ধ্বংস করে দিয়েছি।’

আলোচনা মানেই আপস নয়, সমালোচনার জবাবে গালিবাফ

পানামায় জরুরি অবস্থা, সালভাদর-হন্ডুরাসে রেড অ্যালার্ট জারি

স্কুলছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ছড়ানোর অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

ফরাসি নানকে হামলা, ‘মানসিক অসুস্থ’ বলে ইহুদি বসতি স্থাপনকারীকে দায়মুক্তি

রংপুরে গণপতি হত্যা: সম্প্রীতি রক্ষায় মতবিনিময় সভা

চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের ৫দিন পর অটোচালকের লাশ উদ্ধার

ছয় বছর পরও আব্বুর কবরের পাশে জমে থাকা প্রশ্নগুলো

বাংলাদেশকে বিশ্বকাপে নেওয়ার স্বপ্ন দেখেন ডেক্লান ভাতৃদ্বয়

বৃষ্টি হতে পারে সারা দেশে

পশ্চিম তীরে সহিংসতা ও গণগ্রেপ্তার বন্ধে নেতানিয়াহুকে মার্কিন সিনেটরদের কড়া বার্তা