হোম > বিশ্ব > আমেরিকা

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ৪৫ দিনের যুদ্ধবিরতি নিয়ে আলোচনা

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্র, ইরান এবং আঞ্চলিক কয়েকটি মধ্যস্থতাকারী দেশ মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের জন্য সম্ভাব্য ৪৫ দিনের যুদ্ধবিরতির শর্তাবলি নিয়ে আলোচনা করছে। মার্কিন অনলাইন সংবাদমাধ্যম অ্যাক্সিওস রোববার (৫ এপ্রিল) এ তথ্য প্রকাশ করেছে।

আলোচনায় যুক্তরাষ্ট্র, ইসরাইল এবং আঞ্চলিক চারটি সূত্র জড়িত বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে বার্তা সংস্থা রয়টার্স তাৎক্ষণিকভাবে খবরটি যাচাই করতে পারেনি।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রয়োজনে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোরও সম্ভাবনা রয়েছে। একই দিনে ডোনাল্ড ট্রাম্প মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজকে এক সাক্ষাৎকারে বলেছেন, ৪৮ ঘণ্টার মধ্যে চুক্তিতে না এলে ইরান ‘সম্পূর্ণ উড়িয়ে দেওয়া’ হবে।

তিনি আরও বলেন, ‘এটি কয়েক সপ্তাহ নয়, কয়েক দিনের ব্যাপার হওয়া উচিত। ইরান তছনছ হয়ে গেছে। প্রতিদিন পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে। তাদের আরও বেশি সেতু তৈরি করতে হবে, আরও বিদ্যুৎকেন্দ্র বানাতে হবে এবং সবকিছু নতুনভাবে নির্মাণ করতে হবে। এর আগে কোনো দেশ এভাবে আঘাত পায়নি।’

এসআর

ফিলিস্তিনিদের উচ্ছেদে ইসরাইলি প্রচেষ্টার নিন্দা ৮ মুসলিম দেশের

রাজপথে লংমার্চের নামে বিরোধী দল গণতন্ত্র বিনষ্টের চেষ্টা করছে: রিজভী

কসমেটিকস খাতে সেরার স্বীকৃতি পেল রিমার্ক

বিদেশ ভ্রমণে বছরে সর্বোচ্চ ব্যয় করা যাবে ১৮ হাজার ডলার

গাজা যুদ্ধে ইসরাইলকে সহায়তা করছে মাইক্রোসফট, ১২৫ মিলিয়ন ডলারের চুক্তি

ব্রিটেনে নাইজেল ফারাজকে কর্মহীন শ্রমিকদের সমর্থন

দিল্লিতে ভবন ধস, বহু মানুষ আটকা পড়ার আশঙ্কা

হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক

ইউপি নির্বাচনের তফসিল এ মাসেই, ভোট হবে ধাপে ধাপে

আরো কর্মসংস্থান বাড়ছে যুক্তরাষ্ট্রে, শক্তিশালী অবস্থানে শ্রমবাজার