হোম > বিশ্ব > আমেরিকা

ফ্লোরিডায় খোদ ট্রাম্পের হোমটাউনে ডেমোক্র্যাটদের জয়

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের আইনসভার উপনির্বাচনে একটি আসনে জয়ী হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রিপাবলিকান প্রভাবাধীন ফ্লোরিডা স্টেইটের আইনসভা নির্বাচনে ৩টি শূন্য পদের দুটিতে জয়ী হয়েছেন ডেমোক্র্যাটিক পার্টি এমিলি গ্রেগরি ও ব্রায়ান নাথান। এ নির্বাচনে ট্রাম্প নিজেও ডাকযোগে ভোটে অংশ নিয়েছিলেন।

এনবিসি নিউজ জানায়, স্টেইটের পাম বিচ কাউন্টির হাউস ডিস্ট্রিক্ট ৮৭ আসনে রিপাবলিকান প্রতিদ্বন্দী জন ম্যাপলসকে ২ শতাংশ ব্যবধানে হারিয়ে জয়ী হয়েছেন গ্রেগরি। কাউন্টিটি ট্রাম্পের ব্যক্তিগত বাড়ি ‘মার এ লাগো’ অবস্থিত এবং এলাকাটি প্রেসিডেন্টের হোমটাউন হিসেবে পরিচিত।

এনবিসি নিউজ জানায়, স্টেইটের পাম বিচ কাউন্টির হাউস ডিস্ট্রিক্ট ৮৭ আসনে রিপাবলিকান প্রতিদ্বন্দী জন ম্যাপলসকে ২ শতাংশ ব্যবধানে হারিয়ে জয়ী হয়েছেন গ্রেগরি।

কাউন্টিটি ট্রাম্পের ব্যক্তিগত বাড়ি ‘মার এ লাগো’ অবস্থিত এবং এলাকাটি প্রেসিডেন্টের হোমটাউন হিসেবে পরিচিত।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে জানানো হয়, ওই এলাকায় ডেমোক্র্যাটদের পরাজয় নিশ্চিত করতে ম্যাপলসের সমর্থনে সামাজিক মাধ্যমে ব্যাপক প্রচারণা চালিয়েছেন ট্রাম্প।

এদিকে ফ্লোরিডার টাম্পায় স্টেইট সিনেট ডিস্ট্রিক্ট ১৪ আসনে রিপাবলিকান প্রতিনিধি জোসি টোমকোকে স্বল্প ব্যবধানে হারিয়ে জয়ী হয়েছেন নাথান।

তবে টোমকোর ছেড়ে দেওয়া হাউস ডিস্ট্রিক্ট ৫১ আসনে জয়ী হয়েছেন হিলারি হলি।

ডেমোক্র্যাটদের ভাষ্য, মধ্যবর্তী নির্বাচনের আগে রিপাবলিকান প্রভাবাধীন আসনগুলোতে ডেমোক্র্যাটদের জয় নভেম্বর মাসে মধ্যবর্তী নির্বাচনের আগে জনগণের ট্রাম্প ও তার দল থেকে মুখ ফিরিয়ে নেওয়ার ইঙ্গিত দেয়।

ডেমোক্র্যাটিক আইনসভা নির্বাচনী কমিটির প্রেসিডেন্ট হিথার উইলিয়ামস বলেন, ‘মার এ লাগোর এলাকাই যদি সঙ্কটাপন্ন হয়, তাহলে মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ফলাফল কি হতে পারে ভেবে দেখুন!’

বিশ্লেষকরা বলছেন, ফ্লোরিডার আইনসভায় ডেমোক্র্যাটদের এ জয় ফলপ্রসূ। তবে আইনসভার বেশিরভাগ এখনও রিপাবলিকানদের দখলে।

শাহজালালে পিকআপ দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত

ঢাবিতে একদিনে বড় দুই সিদ্ধান্ত, সাময়িক বরখাস্ত ৪ শিক্ষক

বড় জয় দিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

অডিও ভাইরাল হওয়ার পর চবি হল প্রভোস্টের পদত্যাগ

মেধা-নৈতিকতার সমন্বয়ে দুর্নীতিমুক্ত কল্যাণরাষ্ট্র গড়ার আহ্বান

৭ বছর পর রাশেদ খাঁনকে জিএস ঘোষণা, গোলাম রাব্বানীর ছাত্রত্ব বাতিল

১১০ প্রতিযোগীকে পেছনে ফেলে ইউরোপে তৃতীয় বাংলাদেশি হাফেজ সাদ

বেতন বাড়ছে ১০০ থেকে ১৪২ শতাংশ

জামালপুরে বাস চাপায় প্রাণ গেল অটোরিকশার ৪ যাত্রীর

‘ধন্যবাদ অধিনায়ক, আমরা তোমাকে ভালোবাসি’