হোম > বিশ্ব > আমেরিকা

ইরান-যুক্তরাষ্ট্রকে সমঝোতা স্মারক মেনে চলার আহ্বান পাকিস্তানের প্রধানমন্ত্রীর

আমার দেশ অনলাইন

মধ্যপ্রাচ্যে নতুন করে বাড়তে থাকা চরম উত্তেজনার মধ্যে ইরান ও যুক্তরাষ্ট্রকে তাদের পূর্বঘোষিত প্রতিশ্রুতি এবং সমঝোতা স্মারক মেনে চলার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। সম্প্রতি এক ফোনালাপে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কাছে এ বিষয়ে নিজের গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি।

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে আলাপকালে শেহবাজ শরিফ আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার ওপর সর্বোচ্চ জোর দেন। তিনি বলেন, গত মাসে ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে যে সমঝোতা স্মারক সই হয়েছিল, তার প্রতিশ্রুতিগুলো রক্ষা করা এই মুহূর্তে অত্যন্ত জরুরি। খবর আলজাজিরার।

পাকিস্তান দীর্ঘদিন ধরে ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে পর্দার আড়ালে আলোচনা ও কূটনীতির প্রধান মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা পালন করে আসছে। বর্তমান পরিস্থিতিতে শান্তি বজায় রাখতে দুই পক্ষকেই সংযম দেখানোর আহ্বান জানিয়েছে ইসলামাবাদ।

এসআর

মেসির চার গোলে মন্ট্রিলকে উড়িয়ে জয়ে ফিরল মিয়ামি

আড়াইশ গুম পরিবারে অন্তহীন প্রতীক্ষা

মক্কা প্রতিরক্ষা চুক্তির প্রকৃত তাৎপর্য

জঙ্গিবাদের ভারতীয় বয়ান ও নিরাপত্তা-হুমকি

নেপালে হিমবাহ ধস, বিপর্যয়ের বৈজ্ঞানিক কারণ

নিষেধাজ্ঞায় কি নত হবে ইরান, ট্রাম্পের সামনে বড় প্রশ্ন

টিভির পর্দায় ইংল্যান্ড-পাকিস্তান টেস্টের সঙ্গে রিয়াল মাদ্রিদের ম্যাচ

কালের সাক্ষী মনোহরগঞ্জের ৪০০ বছর আগের গায়েবি মসজিদ

ইসরাইলের সমালোচকদের কণ্ঠরোধ করছে ট্রাম্প প্রশাসন: মার্কিন বিচারক

পীরগঞ্জে সার পেতে ভোগান্তিতে কৃষক