হোম > বিশ্ব > আমেরিকা

মার্কিন ট্রেজারি বন্ডে বিনিয়োগকারীদের লক্ষ্যবস্তু করার হুমকি ইরানের

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

মার্কিন ট্রেজারি বন্ডে বিনিয়োগকারী আর্থিক প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্যবস্তু করার হুমকি দিয়েছেন ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালি খুলে দেওয়ার ৪৮ ঘন্টার আল্টিমেটাম দেওয়ার পর একের পর এক হুমকি দিচ্ছে ইরান। খবর আলজাজিরার

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় গালিবাফ বলেন, ‘যেসব আর্থিক প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের সামরিক বাজেট অর্থায়ন করে, তারা বৈধ লক্ষ্যবস্তু।’ তিনি আরো দাবি করেন, ‘মার্কিন ট্রেজারি বন্ড ইরানিদের রক্তে রঞ্জিত। আপনি এগুলো কিনলে, আপনার সদর দপ্তর ও সম্পদের ওপর হামলার ঝুঁকি নিচ্ছেন।’

গালিবাফ আরো বলেন, ইরান এসব বিনিয়োগকারীদের কার্যক্রম নজরদারি করছে এবং এটিই তাদের জন্য “চূড়ান্ত সতর্কবার্তা”।

এর আগে তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা চালায়—তাহলে তেহরান পুরো অঞ্চলের অবকাঠামো ও জ্বালানি স্থাপনাগুলো লক্ষ্য করে পাল্টা আঘাত হানবে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালি পুরোপুরি খুলে না দিলে ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি দিয়েছেন—এমন প্রেক্ষাপটেই ইরানের পক্ষ থেকে ধারাবাহিকভাবে এসব কড়া বার্তা আসছে।

ইয়েমেনের আল-মাখা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

হামজা চৌধুরী লেস্টার ছেড়ে যাচ্ছেন ডার্বি কাউন্টিতে!

তিব্বতে ভূমিকম্প, তিন মিনিট পর নেপালে ভয়াবহ বন্যা—নেপথ্যে কী

নেপালের আকস্মিক বন্যায় কানাডার ২৪ নাগরিক নিখোঁজ

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৫৭, চলছে ব্যাপক উদ্ধার অভিযান

নিখোঁজের ৩২ ঘণ্টা পর সাগরে মিলল নিউজিল্যান্ডের কিশোরের লাশ

চেয়ারে বসাকে কেন্দ্র করে রাবিতে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ৪

আলোচনা মানেই আপস নয়, মার্কিন সংলাপের সমালোচনার জবাবে গালিবাফ

পানামায় জরুরি অবস্থা, সালভাদর-হন্ডুরাসে রেড অ্যালার্ট জারি

স্কুলছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ছড়ানোর অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা