হোম > বিশ্ব > আমেরিকা

মধ্যপ্রাচ্যে ইসরাইল নৈতিক অবস্থান হারিয়েছে: বারাক ওবামা

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা মধ্যপ্রাচ্য সংঘাত মোকাবিলায় ইসরাইলের ভূমিকার সমালোচনা করেছেন। তিনি সতর্ক করে বলেছেন, কেবল সামরিক শক্তি দিয়ে দীর্ঘস্থায়ী নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়; বরং ফিলিস্তিনিদের কোনো ছাড় দিতে অস্বীকৃতি জানানো ইসরাইলের নৈতিক অবস্থানকে দুর্বল করে দিচ্ছে। খবর আনাদোলুর।

মঙ্গলবার উত্তর আয়ারল্যান্ডের বেলফাস্টে পুরস্কারজয়ী লেখক ও সাংবাদিক সুসান ম্যাকের সঙ্গে এক আলোচনায় এসব কথা বলেন ওবামা। বেলফাস্ট টেলিগ্রাফ এ খবর জানিয়েছে।

গাজায় ইসরাইলের যুদ্ধ প্রসঙ্গে ওবামা বলেন, এই সহিংসতা সবার জন্যই ‘বেদনাদায়ক’ হওয়া উচিত। তিনি একে এমন এক ধ্বংসাত্মক চক্র হিসেবে বর্ণনা করেন, যা ঐতিহাসিক ক্ষোভ, অনমনীয় দৃষ্টিভঙ্গি এবং গভীর বিভাজনের ওপর ভিত্তি করে টিকে আছে।

তিনি ইউরোপে ইহুদিদের দীর্ঘদিনের নিপীড়নের ইতিহাসের কথা স্বীকার করেন। তবে একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন যে, ফিলিস্তিনিরাও তাদের জমি হারিয়ে চরম অবিচারের শিকার হয়েছেন।

তিনি বলেন, এটি অনস্বীকার্য। এটাও সত্য যে, তারা মানুষের জমি কেড়ে নিয়েছে এবং তারা বাড়াবাড়ি করেছে। আর স্বাভাবিকভাবেই ভুক্তভোগীরা বলেছে: ‘এটি অবিচার, আমি আমার জমি ফেরত চাই।

ওবামার মতে, সহিংসতার এই চক্র ভাঙার ক্ষেত্রে শক্তিশালী পক্ষের দায়িত্ব অনেক বেশি; কেবল সামরিক ও প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বের ওপর নির্ভর করে থাকলে চলবে না।

তিনি বলেন, ‘ইসরাইলের দৃষ্টিভঙ্গি যদি এমন হয় যে—‘যেহেতু আমরা এই অঞ্চলের সবচেয়ে শক্তিশালী এবং প্রযুক্তিগতভাবে সবচেয়ে উন্নত রাষ্ট্র, তাই আমাদের নিরাপত্তা নির্ভর করবে আমাদের ইচ্ছামতো কাজ করা, যা খুশি তা নেওয়া এবং কাউকে কোনো ছাড় না দেওয়ার ওপর’...’ তবে এমন অবস্থান নিলে বুঝতে হবে যে, আপনি আপনার নৈতিক অবস্থান হারিয়ে ফেলেছেন।

তিনি বলেন, বর্তমান ইসরাইলি সরকার সম্ভবত এই পথই বেছে নিয়েছে। তিনি তাদের মনে করিয়ে দেন যে, লক্ষ লক্ষ ফিলিস্তিনি এই অঞ্চলেই থেকে যাবেন।

ওবামা বলেন, ‘আমার মনে হয়, বর্তমান ইসরাইলি সরকার সম্ভবত সেই পথই নিয়েছে। তাদের এটি উপলব্ধি করা জরুরি যে, ৭০ লক্ষ ফিলিস্তিনি কোথাও চলে যাচ্ছেন না।’

‘তাদের ওপর এমন কোনো শর্ত চাপিয়ে দেওয়া টেকসই হতে পারে না, যা কেউ নিজের ক্ষেত্রে কখনোই মেনে নিত না।’

এর আগে মঙ্গলবার, ওবামাকে কুইন্স ইউনিভার্সিটি বেলফাস্টের পক্ষ থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয়।

এমএমআর

গ্রিন কার্ডপ্রত্যাশীদের ৩৫ হাজারের বেশি ওয়ার্ক পারমিট বাতিল করেছে যুক্তরাষ্ট্র

মার্কিন অভিযানের তথ্য ফাঁসকারীদের গুলি করে হত্যা করা উচিত: ট্রাম্প

বিনামূল্যে শিশু পরিচর্যা কর্মসূচি চালু করতে কর বাড়ানোর পক্ষে মামদানি ও মেনিন

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির আইনজীবী পরিচয় নিয়ে বিতর্ক, তদন্তের দাবি

গ্রেপ্তারের আগে সৌদির টিকিট কাটেন প্রকৌশলী আলফোজান

তিন দেশের ১৩ হাজার অ্যাকাউন্ট বন্ধ করল সামাজিক মাধ্যম এক্স

যুক্তরাষ্ট্রে হিন্দু মন্দিরে হামলার ষড়যন্ত্র, এক মার্কিন তরুণ গ্রেপ্তার

তরুণদের ক্ষতি করছে চ্যাটজিপিটি, যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্যে মামলা

তথ্য ফাঁসকারীদের গুলি করে মারা উচিত: ট্রাম্প

যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি ৩.৭ শতাংশ, নির্বাচনের আগে চাপে ট্রাম্প