হোম > বিশ্ব > আমেরিকা

আরও কমল ট্রাম্পের জনপ্রিয়তা, বলছে জরিপ

আল-জাজিরা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা আরো কমেছে।

রয়টার্স ও জরিপ সংস্থা ইপসোসের সর্বশেষ জনমত জরিপে দেখা গেছে, ট্রাম্পের প্রতি সমর্থনের হার নেমে এসেছে ৩৫ শতাংশে।

রয়টার্স জানিয়েছে, গত মাসের জরিপে ট্রাম্পের অনুমোদনের হার ছিল ৩৭ শতাংশ। এক মাসের ব্যবধানে তা কমেছে ২ শতাংশ। ইরানের সঙ্গে যুদ্ধের কারণে বেড়ে যাওয়া জ্বালানির দামসহ অর্থনীতি সামলানোর বিষয়ে ভোটারদের অসন্তোষের মধ্যেই এই পতন হয়েছে।

অনলাইনে দেশব্যাপী পরিচালিত ওই জরিপে দেখা গেছে, প্রায় এক দশকের মধ্যে প্রথমবারের মতো অর্থনীতি পরিচালনার ক্ষেত্রে ভোটাররা রিপাবলিকানদের চেয়ে ডেমোক্র্যাটদের বেশি উপযুক্ত মনে করছেন।

আগামী মধ্যবর্তী নির্বাচনের আগে এই জনমত রিপাবলিকানদের জন্য উদ্বেগের কারণ হতে পারে। কারণ, ওই নির্বাচনের ফলাফলের ওপর আগামী দুই বছরের জন্য কংগ্রেসের নিয়ন্ত্রণ নির্ধারিত হতে পারে।

তবে ট্রাম্প নিজের জনপ্রিয়তা নিয়ে ভিন্ন দাবি করেছেন। তিনি বলেছেন, তার প্রকৃত জনমত জরিপের ফল আগের যেকোনো সময়ের চেয়ে ভালো।

এর আগে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘ভুয়া সংবাদমাধ্যমের তৈরি করা নয়, আমার প্রকৃত জরিপের ফল এখন পর্যন্ত সবচেয়ে ভালো।’

ট্রাম্পের অর্থনৈতিক নীতি, মূল্যস্ফীতি এবং জ্বালানি খরচ নিয়ে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক বিতর্ক চলছে। এসব বিষয়ই তার প্রশাসনের প্রতি জনসমর্থনে প্রভাব ফেলছে বলে জরিপে উঠে এসেছে।

এএম

চলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন

সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের সুখবর দিল কেন্দ্রীয় ব্যাংক

ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে

নতুন দ্বীপ বানাচ্ছে সিঙ্গাপুর, ভবিষ্যৎ শিল্পায়নে শক্তিশালী পরিকল্পনা

ইরানের সঙ্গে সম্পর্ক, চার ভারতীয় কোম্পানির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

মোংলায় মোতাওয়াল্লির বিরুদ্ধে মসজিদের কোটি টাকা আত্মসাতের অভিযোগ

হাসিনাসহ পলাতক সবাইকে ফেরত চায় ঢাকা

রাজধানীর ৫৪ ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান শুরু জামায়াতের

পশ্চিম তীরে ইসরাইলি বসতি সম্প্রসারণ বন্ধের আহ্বান সিঙ্গাপুরের

ইরানের সঙ্গে সম্পর্ক, সিঙ্গাপুরের কোম্পানিতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা