হোম > বিশ্ব > আমেরিকা

ইরানের জ্বালানি অবকাঠামোয় হামলা পাঁচ দিনের জন্য স্থগিত

ট্রাম্পের ঘোষণা

আমার দেশ অনলাইন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি অবকাঠামোতে সব ধরনের সামরিক হামলা আগামী পাঁচ দিনের জন্য স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

ইরানের ওপর হামলার জন্য দেওয়া আল্টিমেটামের সময়সীমা শেষ হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে এই সিদ্ধান্ত জানান ট্রাম্প। পোস্টে তিনি উল্লেখ করেন, গত দুই দিনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা নিরসনে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে, যা ইতিবাচক ও ফলপ্রসূ বলে মনে হয়েছে। খবর আল জাজিরার।

তিনি আরও বলেন, এই আলোচনার অগ্রগতি বিবেচনায় প্রতিরক্ষা বিভাগকে সাময়িকভাবে হামলা স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে ভবিষ্যৎ সিদ্ধান্ত চলমান আলোচনার সফলতার ওপর নির্ভর করবে।

বিশ্বের মোট তেল ও এলএনজি সরবরাহের প্রায় ২০ শতাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলার পর থেকে প্রণালিটি আংশিকভাবে বন্ধ হয়ে যায়, যার ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়।

প্রণালিতে স্বাভাবিক নৌ চলাচল পুনরুদ্ধারে ট্রাম্প প্রশাসন নানা উদ্যোগ নিচ্ছে। এর আগে গত শনিবার ইরানকে ৪৮ ঘণ্টার মধ্যে প্রণালি খুলে দেওয়ার আল্টিমেটাম দিয়েছিলেন ট্রাম্প। তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন, তা না হলে ইরানের বিদ্যুৎকেন্দ্র ধ্বংস করা হবে।

এর জবাবে ইরান জানায়, তাদের অবকাঠামোয় হামলা হলে তারা পুরো প্রণালিই বন্ধ করে দেবে এবং প্রয়োজন হলে পারস্য উপসাগরে নৌ-মাইন মোতায়েন করবে। একই সঙ্গে অঞ্চলের জ্বালানি ও পানি সরবরাহ ব্যবস্থার ওপর পাল্টা হামলারও হুমকি দেয় তেহরান।

এসআর

শর্ত না মানলে অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ ট্রাম্প প্রশাসনের

ইরানের প্রতি কেন আবারো সামরিক চাপ বাড়ানোর হুমকি দিচ্ছেন ট্রাম্প

পুরো পৃথিবীর ভার কাঁধে তুলে নিলেন ট্রাম্প!

হরমুজ ঘিরে ফের মুখোমুখি ইরান-যুক্তরাষ্ট্র, সংকটে যুদ্ধবিরতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক হাতছাড়া হওয়ার শঙ্কায় ইসরাইলিরা

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১,৪৩০

ভেনেজুয়েলার ভূমিকম্পে ৫১ হাজার নিখোঁজ, ক্ষীণ হচ্ছে জীবিত উদ্ধারের আশা

হামলা-পাল্টা হামলায় কি ভেঙে পড়বে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা

আদানির বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের সিদ্ধান্ত কেন, প্রশ্ন মার্কিন বিচারকের

নিজের ছবিযুক্ত নতুন মার্কিন পাসপোর্ট প্রকাশ করলেন ট্রাম্প