হোম > বিশ্ব > আমেরিকা

‘কাগুজে বাঘ’ ন্যাটো থেকে বের হওয়ার কথা ভাবছেন ট্রাম্প

আমার দেশ অনলাইন

ছবি: বার্তা সংস্থা এপি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি উত্তর আটলান্টিক জোট (ন্যাটো ) থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের বিষয়টি গভীরভাবে বিবেচনা করছেন। ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফ-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। খবর বিবিসির

প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প ন্যাটোকে কাগুজে বাঘ বলে উল্লেখ করেন এবং দাবি করেন, যুক্তরাজ্যের কার্যকর কোনো নৌবাহিনী নেই। তিনি বলেন, ‘আমি কখনোই ন্যাটোর দ্বারা প্রভাবিত হইনি। আমি সবসময় জানতাম তারা একটি কাগুজে বাঘ, এবং পুতিনও তা জানে।’

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রেক্ষাপটে ন্যাটোর সদস্যপদ পুনর্বিবেচনা করবেন কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘অবশ্যই, এটি পুনর্বিবেচনারও বাইরে চলে গেছে।’

একই সাক্ষাৎকারে যুক্তরাজ্যের সামরিক সক্ষমতা নিয়েও কটাক্ষ করেন তিনি। ট্রাম্প বলেন, আপনাদের তো নৌবাহিনীই নেই। আপনারা অনেক পুরোনো হয়ে গেছেন, আর আপনাদের বিমানবাহী রণতরীগুলোও ঠিকমতো কাজ করত না।”

ট্রাম্পের এই মন্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে বিতর্কের জন্ম দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। ন্যাটো দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর মধ্যে সামরিক সহযোগিতার প্রধান ভিত্তি হিসেবে বিবেচিত হয়ে আসছে।

বৃষ্টি হতে পারে সারা দেশে

পশ্চিম তীরে সহিংসতা ও গণগ্রেপ্তার বন্ধে নেতানিয়াহুকে মার্কিন সিনেটরদের কড়া বার্তা

বিএনপি সবসময় ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাসী: সমাজকল্যাণমন্ত্রী

আমরা শুধু বাঙালি নই, আমরা বাঙালি মুসলমান: মাহমুদুর রহমান

ইলম ভিশন একাডেমিতে সিরাতুন নবী (স.) উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

নবীজির আদর্শ অনুসরণে শিক্ষার্থীদের চরিত্র গঠনের আহ্বান ছাত্র জমিয়ত সভাপতির

নেপালে আকস্মিক বন্যায় নিহতের ঘটনায় জামায়াতের শোক

জোরারগঞ্জে ১১ চোরাই স্মার্টফোন উদ্ধার, গ্রেপ্তার ৩

রাসুলুল্লাহর আদর্শ অনুসরণের মাধ্যমেই শ্রেষ্ঠত্ব লাভ হবে

বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি: মাহদী আমিন