হোম > বিশ্ব > আমেরিকা

হরমুজে টোল আরোপ আন্তর্জাতিক আইনের পরিপন্থী: আইএমও

আমার দেশ অনলাইন

আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও) বলেছে, আন্তর্জাতিক আইন অনুযায়ী হরমুজ প্রণালি দিয়ে চলাচলে কোনো ধরনের টোল বা চার্জ আরোপ করা উচিত নয়।

সোমবার সংস্থাটি এ বক্তব্য দেয়। এর কিছুক্ষণ আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালিতে ইরানি জাহাজের ওপর অবরোধ পুনর্বহাল এবং অন্যান্য জাহাজের ওপর বহন করা পণ্যের মূল্যের ২০ শতাংশ হারে চার্জ আরোপের ঘোষণা দেন।

৪০ সদস্যবিশিষ্ট আইএমও কাউন্সিল, যার সদস্য যুক্তরাষ্ট্রও, এক বিবৃতিতে জানায়, “আন্তর্জাতিক নৌ-চলাচলের জন্য ব্যবহৃত প্রণালিগুলো দিয়ে নির্বিঘ্নে চলাচলের অধিকার কোনোভাবেই হুমকির মুখে ফেলা, বাধাগ্রস্ত, অস্বীকার, ব্যাহত বা স্থগিত করা উচিত নয়।”

সংস্থাটি গুরুত্বপূর্ণ নৌপথের নিরাপত্তা, নৌ-চলাচলের স্বাধীনতা, আন্তর্জাতিক আইন সমুন্নত রাখা এবং নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

হরমুজ প্রণালির প্রসঙ্গে আইএমও সেখানে এবং এর আশপাশে বেসামরিক বাণিজ্যিক জাহাজের ওপর হামলার নিন্দা জানিয়ে মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, উপকূলীয় রাষ্ট্রগুলো যদি গুরুত্বপূর্ণ নৌপথে চলাচল নিয়ন্ত্রণে কোনো ব্যবস্থা নেয়, তবে তা অবশ্যই সমুদ্রে জীবনের নিরাপত্তা বিষয়ক আন্তর্জাতিক কনভেনশন এর আওতায় আইএমওর বিধিমালা অনুসারে হতে হবে।

যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি পুরণ না করলে হরমুজ খুলবে না: ইরান

নেপালে বন্যায় সব ভেসে গেলেও টিকে থাকা সেই ভাইরাল বাড়িতে যা ঘটল

গুমের সঙ্গে জড়িতরা যত ক্ষমতাবানই হোক, বিচারের মুখোমুখি করা হবে

লন্ডনের অপরূপ টাওয়ার ব্রিজ

সৌন্দর্য হারাচ্ছে ডিঙ্গাপোতা হাওর, বাড়ছে সংকট

আরব বিশ্বে বাড়ছে খাদ্য ও পানির সংকট, মরুকরণে ব্যাহত ফসল উৎপাদন

লঘুচাপের মধ্যেও দেশজুড়ে ভ্যাপসা গরমের দাপট

গুমের শিকার ব্যক্তিদের স্মরণে ময়মনসিংহে অধিকারের মানববন্ধন

বন্যাবিধ্বস্ত নেপালকে ৩৬ লাখ ডলার সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

জিয়াউর রহমানের বিএনপিতে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই