হোম > বিশ্ব > আমেরিকা

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ‘অবরোধ’ ঘোষণা ট্রাম্পের

আমার দেশ অনলাইন

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে ‘অবরোধ’ আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনা ভেস্তে যাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তিনি এই হুঁশিয়ারি দেন। খবর আলজাজিরার।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, হরমুজ প্রণালিতে যাতায়াতকারী জাহাজগুলোর ওপর নিয়ন্ত্রণ আরোপে মার্কিন বাহিনী দ্রুত ব্যবস্থা নেবে।

তিনি আরো লিখেছেন, একসময় এমন পরিস্থিতি তৈরি হবে যেখানে সবাই অবাধে হরমুজ প্রণালি ব্যবহার করতে পারবে, কিন্তু ইরান বর্তমানে তা হতে দিচ্ছে না।

ট্রাম্প জানান, আন্তর্জাতিক জলসীমায় ইরানকে টোল প্রদান করা জাহাজগুলোকে শনাক্ত করে থামাতে নৌবাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। তার ভাষায়, যারা অবৈধভাবে এই ধরনের অর্থ পরিশোধ করবে, তাদের জন্য গভীর সমুদ্রে নিরাপদ চলাচল নিশ্চিত করা হবে না।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার পর থেকেই হরমুজ প্রণালিতে উত্তেজনা বৃদ্ধি পায়। গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে বিশ্বের প্রায় ২০ শতাংশ জ্বালানি সরবরাহ হয়ে থাকে, ফলে এর কার্যক্রম ব্যাহত হওয়ায় বৈশ্বিক জ্বালানি বাজারে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

ট্রাম্পকে কাতারের উপহার দেওয়া বিমান ঘিরে তীব্র বিতর্ক, সমালোচনার ঝড়

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা বাস্তবায়নে গোপন আলোচনা চলছে: সুইজারল্যান্ড

কাতারের উপহার দেওয়া বিলাসবহুল বিমান উন্মোচন করলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র নয়, ইরান হতাশার মধ্যে রয়েছে: ট্রাম্প

ট্রাম্পের মন্তব্যে বিস্মিত মেলোনি, দিলেন কড়া জবাব

স্বর্ণের দামে বড় পতন

নিউইয়র্কের টাইমস স্কয়ারে গোলাগুলি, আতঙ্কে দিগ্বিদিক ছুটলেন পথচারীরা

সুইজারল্যান্ডে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতায় তেহরানের অর্থনৈতিক জয়

এরদোয়ানকে খুশি করতেই ন্যাটো সম্মেলনে যাচ্ছেন ট্রাম্প