হোম > বিশ্ব > আমেরিকা

যুদ্ধবিরতিকে নিজেদের ‘বিজয়’ দাবি হোয়াইট হাউসের

আমার দেশ অনলাইন

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট।

যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস দুই সপ্তাহের যুদ্ধবিরতিকে নিজেদের কূটনৈতিক ও সামরিক সাফল্য হিসেবে দাবি করেছে এবং এটিকে দীর্ঘমেয়াদি শান্তির সম্ভাবনার সূচনা হিসেবে বর্ণনা করেছে।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এক বিবৃতিতে বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মার্কিন সামরিক বাহিনীর পদক্ষেপেই এই যুদ্ধবিরতি সম্ভব হয়েছে। তার দাবি, শুরু থেকেই ট্রাম্প ধারণা করেছিলেন যুদ্ধটি চার থেকে ছয় সপ্তাহ স্থায়ী হবে এবং ৩৮ দিনের মধ্যেই যুক্তরাষ্ট্র তাদের প্রধান সামরিক লক্ষ্য অর্জন ও অতিক্রম করেছে।

লেভিট বলেন, “আমাদের সামরিক বাহিনীর সাফল্য সর্বোচ্চ কৌশলগত চাপ সৃষ্টি করেছে, যা প্রেসিডেন্ট ট্রাম্প ও তার দলকে কঠিন আলোচনায় বসার সুযোগ করে দিয়েছে। এর ফলে এখন একটি কূটনৈতিক সমাধান এবং দীর্ঘমেয়াদি শান্তির পথ তৈরি হয়েছে।”

তিনি আরও দাবি করেন, ট্রাম্প হরমুজ প্রণালীর নৌ চলাচল পুনরায় চালু করতেও সফল হয়েছেন।

অন্যদিকে, ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদ জানিয়েছে, তারা এই দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে কারণ তাদের মতে “যুদ্ধের প্রায় সব লক্ষ্য অর্জিত হয়েছে।” একই সঙ্গে তারা ইসলামাবাদে আলোচনায় বসার সিদ্ধান্ত নিয়েছে, যাতে “মাঠের বিজয়কে রাজনৈতিক আলোচনার মাধ্যমে সুসংহত করা যায়।”

সূত্র: আল জাজিরা

এসআর

ইডেন কন্যাদের কুমিল্লা সফর

কুয়েতে ৫২ হাজার ইরানি আতঙ্কে, নতুন অনিশ্চয়তার মুখোমুখি

বোনকে জমি লিখে দেওয়ায় ক্ষুব্ধ ছেলে-পুত্রবধূ, মাকে হত্যা

পাকিস্তানে ভারতীয় মদদপুষ্ট ২১ সন্ত্রাসী নিহত

বারান্দায়ই হোক প্রথম বাগান

রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

লা ডেলিশিয়ার নতুন আউটলেট

গাজায় ধ্বংসস্তূপ থেকে ১০০ লাশ উদ্ধার, গণদাফনের প্রস্তুতি

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫১৭

উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ে হজ-ওমরাহ সেবার মানোন্নয়নে সম্মেলন